ভারত সফরে যাবেন না গেইল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভারত সফরে যাবেন না গেইল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৭, ২০১৯ ৭:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

ভারত সফরে যাবেন না গেইল

৯৬

চলতি বছরের বাকি সময়টাতে আর ব্যাট এবং গ্লাভস হাতে মাঠে দেখা যাবে না ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে। বছরের এই সময়টাতে নিজেকে বিশ্রাম দিতে চান তিনি। যে কারণে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে গেইল জানিয়ে দিয়েছেন, তিনি জাতীয় দলের হয়ে ভারত সফরে যাবেন না।

টেস্ট ক্রিকেট খেলেন না অনেক আগে থেকেই। বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ খেলেন নিয়মিত। তবুও জাতীয় দলের হয়ে বেশ কিছুদিন টি-টোয়েন্টি খেলেননি ক্রিস গেইল।

যদিও আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার ইচ্ছা রয়েছে দ্য ইউনিভার্স বসের। তবে মাঝে-মধ্যে ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে তুলতে দেখা যায় তাকে।

সেই গেইলই এখন সিদ্ধান্ত নিলেন সীমিত ওভারের সিরিজ খেলতে ভারত সফরে আসবেন না। ভারত সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সেই সিরিজের জন্য দল নির্বাচনের আগে ক্রিস গেইলকে পাওয়া যাবে কি না, সেটা তার কাছেই জানতে চান ওয়েস্ট ইন্ডিজের নির্বারচকরা। সাবেক অল-রাউন্ডার রজার হারপারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে গেইল স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ভারত সফরে আসতে চান না।

আপাতত তিনি ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকতে চান। সে কারণেই চলতি বছরের বাকি সময়টা বিশ্রাম নিয়ে নিজেকে রিচার্জ করতে চাইছেন গেইল। সে সঙ্গে স্থির করতে চান আগামী বছর নিজের ক্যারিয়ারকে ঠিক কোন দিকে এগিয়ে নিয়ে যাবেন তিনি।

গেইল নিজেই বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আমাকে ওয়ানডে দলে রাখতে চায়। নির্বাচকরা চান আমি যেন তরুণদের সঙ্গে মাঠে নামি এবং তাদের উদ্বুদ্ধ করি। কিন্তু আমি খেলতে চাচ্ছি না। আপাতত এ বছরের বাকি সময়টা বিশ্রাম নিতে চাই।’

দৈনিক বরিশাল ২৪

ভারত সফরে যাবেন না গেইল

বুধবার, নভেম্বর ২৭, ২০১৯ ৭:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ