রাজবাড়ীতে পেঁয়াজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪রাজবাড়ীতে পেঁয়াজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ২৯, ২০১৯ ৪:০৬ অপরাহ্ণ
A- A A+ Print

রাজবাড়ীতে পেঁয়াজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

৬৪

অনলাইন নিউজঃ রাজবাড়ীর গোয়ালন্দে এ বছর মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। বাজারে পেঁয়াজের দাম ভালো থাকায় এ এলাকার পেঁয়াজচাষি পরিবারে হাসি ফুটেছে। তবে নতুন পেঁয়াজ ওঠার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে দাম। আর কৃষি বিভাগ বলছে, একই জমিতে দু’বার পেঁয়াজ আবাদ করে পদ্মাপাড়ের কৃষকরা অধিক লাভবান হচ্ছেন।

জানা গেছে, গোয়ালন্দে তিন ধরনের পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে। মুড়িকাটা, হালি ও দানাপেঁয়াজ। জেলার কৃষকের ঘরে এখন উঠছে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ। পেঁয়াজের ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। চারা লাগানোর ৬০ থেকে ৬৫ দিনের মাথায় কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ তুলতে শুরু করেছেন। বসে নেই কিষানিরাও। তারাও কৃষকের পাশাপাশি ক্ষেত থেকে উঠানো পেঁয়াজ পাতা কেটে বাজারে পাঠানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

সরেজমিন উপজেলার উজানচর ইউনিয়নের মহিদাপুরচরে দেখা যায়, মাঠের পর মাঠ পেঁয়াজের ক্ষেত। একদিকে মুড়িকাটা পেয়াজ তুলছেন কিছু কৃষক, আর সেই পেঁয়াজের পাতা ছাড়িয়ে বিক্রি উপযোগী করছেন কিষানি ও পরিবারের ছোট সদস্যরা। অন্যদিকে দানাপেঁয়াজসহ অন্যন্য পেঁয়াজ ক্ষেতের পরিচর্যার ব্যস্ত কৃষক। তেমন কোনো রাস্তা না থাকলেও ট্রাক নিয়ে সরাসরি জমিতে পৌঁছে গেছেন অনেক পেঁয়াজ বেপারী। তারা সরাসরি কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিনে রাজধানী ঢাকায় নিয়ে আসছেন।

চরদৌলতদিয়া কর্নেশনা গ্রামের কৃষক আবদুস সামাদ মোল্লা জানান, তিনি এক বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। এতে তার খরচ হয়েছে ৬০ হাজার টাকা। এরই মধ্যে তিনি পেঁয়াজ তুলতে শুরু করেছেন। বর্তমানে দুই হাজার টাকা মণ বিক্রি করছেন। আশা করছেন, অন্তত ১০০ মণ পেঁয়াজ তোলা সম্ভব হবে। এছাড়া প্রায় ১২ হাজার টাকার পেঁয়াজের কলিও তিনি বিক্রি করেছেন।

অপর কৃষক হামিদ মোল্লা জানান, গত বছর পেঁয়াজ চাষ করে লাভ হয়নি। কিন্তু চলতি মৌসুমে পেঁয়াজের ফলন ভালো হয়েছে। বাজারে ভালো দামও আছে। এ রকম দাম থাকলে এবার তারা বেশ ভালো লাভবান হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মোহায়মেন আক্তার জানান, এ উপজেলায় তাহেরপুরি ও লাল জাতের মুড়িকাটা পেঁয়াজের আবাদ বেশি হয়। চলতি মৌসুমে গোয়ালন্দে এক হাজার ৮৫০ হেক্টর জমিতে উৎপাদন হবে অন্তত সাড়ে ৩০০ টণ পেঁয়াজ। এ বছর বাম্পার ফলনের পাশাপাশি বেশি দাম পাচ্ছেন কৃষকরা। এছাড়া পেঁয়াজের ফলন বাড়াতে কৃষকদের বিনামূল্যে পেঁয়াজের বীজ সরবরাহ করাসহ বিশেষ নজরদারি করা হচ্ছে বলে তিনি জানান।

দৈনিক বরিশাল ২৪

রাজবাড়ীতে পেঁয়াজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯ ৪:০৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত