‘এক কাজ করেন, আমার নামটাই কেটে দেন’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘এক কাজ করেন, আমার নামটাই কেটে দেন’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ১৩, ২০২০ ১২:১৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘এক কাজ করেন, আমার নামটাই কেটে দেন’

৭২

অনলাইন নিউজঃ গত কয়েক দিন ধরেই ভেতরে ভেতরে কিছু একটা হচ্ছিল। বোধ হয় মনের সঙ্গে অনেকটা লড়াই করেছেন মাশরাফি বিন মুর্তজা। শেষ পর্যন্ত নিজ থেকেই সরে দাঁড়ালেন। বিসিবিকে বললেন তাকে যেন কেন্দ্রীয় চুক্তিতে রাখা না হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাশরাফির এমন অনুরোধ ফেলতে পারেনি। লুফে নেন ভালোভাবেই। তাতে বিসিবির কেন্দ্রীয় চুক্তির লিস্ট থেকে কাটা পড়ে মাশরাফির নাম।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মাশরাফিকে কেন্দ্রীয় চুক্তি রাখা না রাখা নিয়ে বেশ চাপে ছিল বিসিবি। দফায় দফায় এ নিয়ে আলোচনা হয়। সেজন্য সব কিছু ঠিকঠাক করেও আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেনি বোর্ড। তবে মাশরাফি নিজ থেকে সরে যাওয়ায় অনেকে অবাক হয়েছেন। অনেকে এমনটা কল্পনাও করেননি।

যদিও মাশরাফির এমন অনুরোধ আরেক ক্রিকেটারের জন্যই। তিনি না-কি আরেকজনকে জায়গা করে দিতেই নিজের নাম কাটতে বলেছেন। জানা গেল অনেকটা অভিমান নিয়েই তিনি বিসিবি কর্তাদের বলে দেন তার নাম বাদ দিতে। যার সারমর্ম এমন, ‘এক কাজ করেন, আমার নামটাই কেটে দেন। আর আমি না থাকলে তো আরেকটা ক্রিকেটার সুযোগ পাবে।’

অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এমন আভাস দিয়েছেন। রোববার (১২ জানুয়ারি) বিসিবি কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির না থাকার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করে বলেন, ‘মাশরাফি অনুরোধ করেছেন, তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে। তার বদলে আরেকজনকে চুক্তির আওতায় আনার অনুরোধ করেছেন জাতীয় ওয়ানডে অধিনায়ক। তার অনুরোধের প্রেক্ষিতেই এবার কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকবেন মাশরাফি।’

উল্লেখ্য, বিসিবির সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফি ছিলেন ‘এ’ প্লাস ক্যাটাগরিতে। যেখানে তিনি পারিশ্রমিক হিসেবে প্রতি মাসে পেতেন ৪ লাখ টাকা করে। এই ক্যাটাগরিতে মাশরাফি ছাড়াও ছিলেন আরও চারজন। এরা হলেন-সাকিব, মুশফিক, তামিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এক বছর নিষেধাজ্ঞার কারণে অনুমিতভাবেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব।

দৈনিক বরিশাল ২৪

‘এক কাজ করেন, আমার নামটাই কেটে দেন’

সোমবার, জানুয়ারি ১৩, ২০২০ ১২:১৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ