বাচ্চাদের মতো খেলেছে নিউজিল্যান্ড: শোয়েব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাচ্চাদের মতো খেলেছে নিউজিল্যান্ড: শোয়েব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ০৩, ২০২০ ৬:২৩ অপরাহ্ণ
A- A A+ Print

বাচ্চাদের মতো খেলেছে নিউজিল্যান্ড: শোয়েব

৯৪

বিনোদন নিউজঃ দুই দলের অধিনায়কই মাঠের বাইরে। কেন উইলিয়ামসন কাঁধের চোটে, আর বিরাট কোহলি বিশ্রামে। তবে নেতৃত্বে পরিবর্তন এলেও ফল অপরিবর্তিত। শেষ টি-টোয়েন্টিতেও ৭ রানের জয় পেয়ে ভারত সিরিজ জিতে নিয়েছে ৫-০তে। ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ ও ৭ উইকেটে জিতেছিল ভারত। পরের দুই ম্যাচ গড়িয়েছিল সুপার ওভারে। শেষ টি-টোয়েন্টিতে ১৬৩ রানের পুঁজি নিয়ে জিতে যায় ভারত। কোহালির ভারতই বিশ্বের প্রথম দল যারা টি-টোয়েন্টি সিরিজ জিতল ৫-০ ফলে।

নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার এই সিরিজ নিয়ে আলোচনায় বলেন, বোকার মতো ক্রিকেট খেলছে নিউজিল্যান্ড। কিউইদের যেভাবে হারতে দেখলাম, তাতে আর অন্য কিছু বলতে ইচ্ছা করছে না। আমার মনে হয়, নিউজিল্যান্ডের উচিত বল-প্রতি রান পরিস্থিতিতে কিভাবে ব্যাট করতে হয় তা শেখা। পাঁচ টি-টোয়েন্টির মধ্যে দু’টো ওরা টাই করেছিল। আর শেষ ম্যাচে বল-প্রতি রানও প্রায় ছিল না। অথচ, তার পরও ওরা হেরে গেল।

রোববার রান তাড়ার সময় চতুর্থ উইকেটে রস টেলর ও টিম সেইফার্ট যোগ করেছিলেন ৯৯ রান। ১৩তম ওভারে সেইফার্টকে নবদীপ সাইনি ফিরিয়ে দিতেই ধস নামে নিউজিল্যান্ড ইনিংসে। পরের সাত ওভারে পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এসব দেখে শোয়েব বলেন, আমি বুঝতে পারছি না যে, নিউজিল্যান্ড ঠিক কি করছে? ওরা বারবার এক ওভারে বেশি উইকেট হারিয়ে বসছে। রস টেলরের মতো সিনিয়র ক্রিকেটারও ম্যাচ শেষ করে আসতে পারছে না, এটা দেখাও যন্ত্রণার। আমার কাছে পুরোটাই বোকামি লেগেছে। জানি না ওরা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছে। ওদের বুদ্ধিহীন ক্রিকেট দেখাও কষ্টকর। যদি সামান্য পরিণত মানসিকতা দেখাত, তবে নিউজিল্যান্ড ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিততো। তবে ভারতকে অভিনন্দন। তারা সুযোগ কাজে লাগিয়েছে দারুণ ভাবে।

একই সঙ্গে ভারতীয় বোলারদেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শোয়েব আখতার। তার মতে, দলের এক্স ফ্যাক্টর হলেন জশপ্রিত বুমরাহ।

শোয়েবের কথায়, বুমরা, নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুররা সকলেই দারুণ। তবে এক্স-ফ্যাক্টর বুমরাই। এই ভারতীয় দল দক্ষতার সঙ্গে চাপ সামলাচ্ছে। তবে আবার বলছি, নিউজিল্যান্ডের ক্রিকেট আমাকে হতাশ করেছে। ওদের যাবতীয় সমালোচনা প্রাপ্য। একদম বাচ্চাদের মতো খেলেছে ওরা।

দৈনিক বরিশাল ২৪

বাচ্চাদের মতো খেলেছে নিউজিল্যান্ড: শোয়েব

সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২০ ৬:২৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ