ভোলায় আলু চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলায় আলু চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৪, ২০২০ ২:১২ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলায় আলু চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১০৭

এ কে এম গিয়াস উদ্দিন, ভোলাঃ দ্বীপ জেলা ভোলার চরফ্যাসন  উপজেলায় চলতি মৌসুমে গোল আলুর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। এ উপজেলার ২২টি ইউনিয়নের চাষযোগ্য জমিতে এখন দেখা যাচ্ছে শুধু সবুজ আলুগাছের নিকানো প্রান্তর। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকার কারনে আলু গাছ ভালো অবস্থায় রয়েছে, তবে আকার ২০ থেকে ২৫দিন আবহাওয়া এরকম অনুকূলে থাকলে চরফ্যাসন উপজেলায় গোল আলুর ভালো ফলনের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন, কৃষক ও কৃষি কর্মকর্তারা।

চরফ্যাসন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ঠাকুর কৃষ্ণ দাস বলেন, এ বছর চরফ্যাসন উপজেলায় গত বছর প্রায় ২ হাজার ২৫ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, সে অনুযায়ী এ বছর অালু চাষের লক্ষ্যমাত্রা ছিলো ২ হাজার ২৫ হেক্টর, তবে  চাষ হয়েছে ২ হাজার ২০ হেক্টর জমিতে।

তিনি আরো বলেন, গত মৌসুমে অতি বৃষ্টির কারণে আলু চাষে কিছুটা লোকসান হওয়ায় এ বছর ৫ হেক্টর কম জমিতে আলু চাষ করেছেন কৃষকরা। তবে এখন থেকে ঘন কুয়াশা ও বৃষ্টিপাত কম হলে আশানুরুপ ফলন এবং কৃষকরা লাভবান হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের অাালু ক্ষেত ঘুরে দেখে মনে হয়, সবুজ অালুগাছের নিকানো প্রান্তরগুলো যেনো কৃষকের হাসির রং ছড়াচ্ছে।  কৃষকদের সাথে অালাপ করে  জানা যায় যে, মৌসুমের শুরুতে যখনই আলুর বীজ লাগানো শুরু হয়, তখনই আকস্মিকভাবে নেমে আসে অসময়ের অনাকাক্ষিত বৃষ্টি, এতে অালুর বীজ কিছুটা পচন দেখা দিলেও সময়োপযোগী কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও  কৃষকদের হার না মানা পরিশ্রমে অালুর বীজের তেমন একটা ক্ষতি হয়নি, তবে প্রত্যন্ত চরাঞ্চলে কিছু আলু ক্ষেতের বীজ ৬০ ভাগ নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের পুনরায় বীজ রোপন করতে হয়েছে, অাবার কেউ কেউ অালুর পরিবর্তে সেখানে মরিচের চাষ করেছেন। তবে বর্তমান মৌসুমে অালুর বাজার দর  নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।

চরফ্যাসন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের কৃষক অাবু তাহের ও নছির হোসেন বলেন, সার-কিটনাশক ও বীজের খরচসহ গন্ডা প্রতি প্রায় ৩ হাজার টাকা ব্যয় হয়েছে। আবার এবছর শুরুতে বৃষ্টির কারণে ক্ষেতে বেশকিছু জায়গায় আলুর বীজ পচে যাওযায় সেখানে পুনরায় বীজ রোপন করতে হয়েছে। ফলন ভাল হলেও এতে করে বাজার দর কম হলে লোকসান গুনতে হবে বলে জানান তারা।

নীলকমল ইউনিয়নের চরযমুনা গ্রামের  কৃষক শাহে অালম মিঝি বলেন, আমি এ বছর ২ একর  জমিতে   আলুর বীজ লাগিয়েছি। এ পর্যন্ত আলু গাছের গঠন দেখে মনে হচ্ছে বাকি দিনগুলোতে যদি আবহাওয়া ভাল থাকে আশানুরূপ ফলন পাবো।

আহাম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ  গ্রামের আলু চাষি মোঃ হোসেন মিয়া বলেন, আমি এ বছর ১ একর জমিতে আলু লাগিয়েছি। আকাশ ভাল থাকলে ও ছত্রাক আক্রমণ না করলে এ বছর আলুর ভালো ফলন পাবো বলে আশা করছি।

চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ আবু হাসনাইন বলেন, চরফ্যাসন উপজেলায় এ বছর আবহাওয়াজনিত কারণে আলুর তেমন একটা ক্ষতি হয়নি। প্রথম দিকে বৃষ্টির কারণে সমস্যা দেখা দিলেও কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সময়োপযোগী পরামর্শ দিয়ে সমাধান করেছি।

তিনি আরো বলেন, এ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় ও আগামী দিনেও যদি ঘন কূয়াশা না থাকে, আকাশ রৌদ্রজ্জ্বল  থাকে এবং প্রাকৃতিক দুর্যোগে কোনো প্রকার ক্ষতি না হয়, তাহলে চরফ্যাসন উপজেলায়  আলুর ভালো ফলনের সম্ভবনা রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

ভোলায় আলু চাষে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২০ ২:১২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত