কোরিয়ায় স্যামসাং মোবাইলের কারখানা বন্ধ ঘোষণা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কোরিয়ায় স্যামসাং মোবাইলের কারখানা বন্ধ ঘোষণা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৩, ২০২০ ৮:৩৯ অপরাহ্ণ
A- A A+ Print

কোরিয়ায় স্যামসাং মোবাইলের কারখানা বন্ধ ঘোষণা

১৩

অনলাইন নিউজঃ ক্ষিণ কোরিয়ার বিশ্ব বিখ্যাত মোবাইল ব্র্যান্ড স্যামসাংয়ের মূল কারখানা ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের কারণেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। দেশটির গুমি নগরীতে স্যামসাং কারখানার এক কর্মীকে করোনা আক্রান্ত হিসেবে সনাক্ত করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে স্যামসাং কর্তৃপক্ষ। এ ঘটনার পর কারখানাটিকে আপাতত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

স্যামসাং ইলেকট্রনিকসের পক্ষ থেকে বলা হয়, আক্রান্ত কর্মী যে তলায় কাজ করতেন ওই তলা ২৫ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বন্ধ রাখা হবে– খবর বার্তাসংস্থা রয়টার্সের।

“যেসব কর্মী আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা আক্রান্ত হয়েছেন কিনা তা জানতে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে,”- বলা হয়েছে স্যামসাংয়ের পক্ষ থেকে।

স্যামসাংয়ের মোট স্মার্টফোন উৎপাদনের ছোট একটি অংশ আসে গুমি কারখানা থেকেই। স্থানীয় বাজারের জন্য হাই-এন্ড ফোন বানানো হয় ওই কারখানায়। ভিয়েতনাম এবং ভারতেই বেশিরভাগ স্মার্টফোন উৎপাদন করে স্যামসাং।

দক্ষিণ কোরিয়ায় একদিনেই নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণের বেশি হওয়ায় পরিস্থিতি ‘ভয়াবহ’ হচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী চুং সায়ে-কিউন।

দেশটির কর্মকর্তারা বলছেন, শুক্রবার থেকে শনিবার নাগাদ নতুন করে ২২৯ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে।

দক্ষিণ কোরিয়ার অন্যান্য অঞ্চলে চিপ এবং পর্দা কারখানার উৎপাদনে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে স্যামসাং।

দৈনিক বরিশাল ২৪

কোরিয়ায় স্যামসাং মোবাইলের কারখানা বন্ধ ঘোষণা

রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২০ ৮:৩৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী