ভোলার তজুমদ্দিনে ৪০ লক্ষ টাকার ট্রলার আটক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোলার তজুমদ্দিনে ৪০ লক্ষ টাকার ট্রলার আটক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০৩, ২০২০ ৮:৩১ অপরাহ্ণ
A- A A+ Print

ভোলার তজুমদ্দিনে ৪০ লক্ষ টাকার ট্রলার আটক

১০৩

রফিক সাদী, তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ ভোলার তজুমদ্দিনের মেঘনায় ২মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় ১২টি ট্রলার আটক করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর, কোষ্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কাটাখালী সংলগ্ন মেঘনা থেকে এসব ট্রলার আটক করে। যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। আটককৃত ট্রলারগুলো উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) আমির হোসেন জানান, নিষেধাজ্ঞাকালীন নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাটাখালী এলাকায় গেলে জেলেদের নদীতে মাছ ধরতে দেখা যায়। এসময় আটক করতে চাইলে তারা ইটপাটকেল মেরে প্রতিরোধ করার চেষ্টা করে। পরে কোষ্টগার্ড ও পুলিশের টহল টিমের উপস্থিতি দেখে জেলেরা
নৌকাগুলি নদীর তীরে রেখে পালিয়ে যায়।

এ সময় যৌথ অভিযানের মাধ্যমে জাল, ইঞ্জিণসহ ১২টি ট্রলার আটক করতে সক্ষম হই। কোষ্টগার্ড কমান্ডার জানান, অভিযানে আটককৃত জাল, ইঞ্জিণসহ ১২টি ট্রলার উপজেলা প্রশাসনের হেফাজতে দেয়া হয়েছে যার মূল্য আনুমানিক ৪০ লক্ষ টাকা। কাটাখালী এলাকার গ্রাম পুলিশ আব্বাস উদ্দিন জানান, আটককৃত নৌকাগুলি লালমোহন এলাকার তারা প্রশাসনের ধাওয়া খেয়ে তজুমদ্দিনের মেঘনার কাটাখালীতে ডুকে পরেন।

দৈনিক বরিশাল ২৪

ভোলার তজুমদ্দিনে ৪০ লক্ষ টাকার ট্রলার আটক

মঙ্গলবার, মার্চ ৩, ২০২০ ৮:৩১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত