আগৈলঝাড়ায় সড়কে পানি জমে চলাচলে চরম দুর্ভোগ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আগৈলঝাড়ায় সড়কে পানি জমে চলাচলে চরম দুর্ভোগ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১২, ২০১৯ ৭:০১ অপরাহ্ণ
A- A A+ Print

আগৈলঝাড়ায় সড়কে পানি জমে চলাচলে চরম দুর্ভোগ

১০

নিজস্ব প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় গোডাউন রোডে পানি জমে সড়কের বেহাল অবস্থায় পড়েছে হাজার হাজার শিক্ষার্থী, ব্যবসায়ি ও সাধারণ জনগন।

আগৈলঝাড়ার সর্বত্রই সড়ক উন্নয়ন কাজ হলেও অবহেলিত রয়েছে একমাত্র এই সড়কটি। উপজেলা এলজিইডি বিভাগ সড়কটি উন্নয়ন কাজ করছে না।

ভুক্তভোগী শিক্ষার্থীরা ও বাজার ব্যবসায়িরা জানান, ভাঙ্গাচোরা আর কাঁদা পানিতে ডুবে থাকার কারণে
উপজেলা সদর বাজারের মধ্য দিয়ে সরকারী গোডাউন পর্যন্ত সড়ক দিয়ে কোন মানুষ পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না।

যানবাহন চলাচল করতে পারছে না। অথচ এই সড়ক দিয়ে উপজেলা সদরের দক্ষিন এলাকার সাধারণ লোকজন, ভেগাই হালদার পাবলিক একাডেমী ও শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা বিদ্যালয়, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

পায়ে হাঁটার অনুপযোগী ওই সড়ক দিয়ে ব্যবসায়ীদের মালামাল আনা নেয়ায় চরম দুর্ভোগে পরতে হচ্ছে। এই
সড়কের পাশে নেই কোন ড্রেনেজ ব্যবস্থা, ফলে পানি নিস্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে জমে পানি। কাঁদা পানি আর ভাঙ্গাচোরার কারণে ওই সড়কের ব্যবসায়িদের বেচা কেনা ব্যাহত হচ্ছে।

ব্যবসায়িরা অভিযোগে বলেন, সড়কটি দিয়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকে গোডাউনের মালামাল আনা-নেওয়ার কারণেই সড়কটি বিধ্বস্ত হচ্ছে।

উপজেলা সদর বাজারের সড়কটি সংস্কার বা উন্নয়ন কাজ করছে না এলজিইডি বিভাগ। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন বলেন, সড়ক নির্মাণের জন্য বাজারের ওই সড়কটি ৫০লাখ টাকার ইস্টিমিটসহ
‘বাজার উন্নয়ন প্রকল্পে’ দেয়া হয়েছে।

ওই প্রকল্পের বরাদ্দ সাপেক্ষ সড়ক উন্নয়ন কাজ করা হবে।

দৈনিক বরিশাল ২৪

আগৈলঝাড়ায় সড়কে পানি জমে চলাচলে চরম দুর্ভোগ

শুক্রবার, জুলাই ১২, ২০১৯ ৭:০১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ভারত থেকে পাইপলাইনে দেশে তেল সরবরাহ শুরু   শয়তান খোঁজে সুখী সংসার: বাঁধন   অবশেষে কমলো তেলের দাম   ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর: ডিএনসিসি প্রশাসক   সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী   শ্বশুরের দেওয়া তেল বাড়িতে বসে বিক্রি, মানিকগঞ্জে জরিমানার ফাঁদে জামাই   চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী   ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা   ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা