২ হাজার পরিবারকে সহায়তা দিলেন সাকিব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪২ হাজার পরিবারকে সহায়তা দিলেন সাকিব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২০ ২:১৪ অপরাহ্ণ
A- A A+ Print

২ হাজার পরিবারকে সহায়তা দিলেন সাকিব

৭০

অনলাইন নিউজঃ করোনার করালগ্রাসে কুপোকাত গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো এ প্রাণঘাতী ভাইরাসের প্রলয়ঙ্করী ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। স্বভাবতই উদ্বিগ্ন দেশের মানুষ। অনাহারে মানবেতর জীবনযাপন করছেন নিঃস্ব, সহায়-সম্বলহীন খেটে খাওয়া মানুষ।

তাদের সহায়তায় এগিয়ে আসছেন ক্রীড়াঙ্গনের অ্যাথলেটরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। নিজের গড়া ‘সাকিব আল হাসান ফাউন্ডেশনের’ মাধ্যমে সুবিধাবঞ্চিতদের সাহায্য করছেন তিনি।

ইতিমধ্যে ‘মিশন সেইভ বাংলাদেশ’ প্রজেক্টের মাধ্যমে ২০০০ পরিবারকে সাহায্য করেছেন সাকিব। এর আগে করোনা মোকাবেলায় নিজেদের বেতনের অর্ধেক অর্থ দান করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

এ জনহিতকর উদ্যোগ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, মিশন সেইভ বাংলাদেশ প্রোজেক্টটির উদ্দেশ্য হলো– করোনাভাইরাসে প্রভাবিত নিম্নআয়ের এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবিকার জোগান দেয়া। এখন পর্যন্ত ২০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে প্রকল্পটি। এ সংখ্যাকে বৃদ্ধি করতে নিরলস প্রচেষ্টা চলছে।

সাকিব আরও লিখেছেন, সারা দেশ এখন করোনার প্রকোপ রুখতে লড়ছে। প্রাণঘাতী এ ভাইরাসের প্রাদুর্ভাবে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষ দিন গুনছেন কবে তাদের রোজগার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এ মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ পদক্ষেপ নিয়েছে দেশ এবং সারাবিশ্বের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা থেকে ফান্ড উত্তোলনের। এ অর্থ ব্যবহার করা হবে করোনার কারণে প্রভাবিত সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করার জন্য।

দৈনিক বরিশাল ২৪

২ হাজার পরিবারকে সহায়তা দিলেন সাকিব

সোমবার, মার্চ ৩০, ২০২০ ২:১৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ