চট্টগ্রামে চালু হলো ৪১২ কারখানা, চরম দুর্ভোগে লক্ষ শ্রমিক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে চালু হলো ৪১২ কারখানা, চরম দুর্ভোগে লক্ষ শ্রমিক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৬, ২০২০ ১১:০৮ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে চালু হলো ৪১২ কারখানা, চরম দুর্ভোগে লক্ষ শ্রমিক

৮২

অনলাইন নিউজঃ মর্জিনা বেগম। পেশায় পোশাকশ্রমিক। সাধারণ ছুটিতে বাড়ি গিয়েছিলেন। ফেনীর সোনাগাজী উপজেলায় তার বাড়ি। খবর পেলেন কারখানা খুলছে রোববার। এদিকে মহাসড়কে তো গাড়ি চলছে না। কিন্তু চাকরি তো বাঁচাতে হবে।

তাই শনিবার সকালে পায়ে হেঁটেই রওনা হলেন। কতটুকু পথ রিকশায়, আবার কতটুকু ভ্যানে চড়ে বিকেলের দিকে পৌঁছালেন চট্টগ্রামে— চকবাজার গণি কলোনির বাসায়।

রোববার সকাল ৬টা। মর্জিনা বেগমকে যেতে হবে চট্টগ্রাম ইপিজেডে— তার কর্মস্থলে। অন্যান্য সময় চকবাজার গোলজার মোড় থেকে কারখানা কর্তৃপক্ষের নির্ধারিত বাসে ১৪ কিলোমিটার দূরের কর্মস্থলে যান তিনি। কিন্তু রোববার তাকে পড়তে হয় মহাদুর্ভোগে। শহরের গণপরিবহন বন্ধ। না চলছে বাস, না চলছে লেগুনা বা টেম্পো। চকবাজার থেকে তাই ৬ কিলোমিটার পথ পায়ে হেঁটেই তাকে যেতে হয়েছে দেওয়ানহাট। সেখান থেকে ভ্যানে চড়ে পৌঁছাতে হয়েছে ইপিজেড। কারখানায় যেতেই শুধু ভ্যান ভাড়া গুণতে হয়েছে ১০০ টাকা। বিকেলে ছুটির পরও একইভাবে কষ্ট পোহাতে হয়েছে তাকে ঘরে ফিরতে।

শুধু মর্জিনা বেগম নয়, রোববার থেকে খোলা থাকা কারখানাগুলোর প্রত্যেক শ্রমিকের দুর্ভোগের গল্প এমনই। চট্টগ্রামের তিনটি ইপিজেড, বিজিএমইএ এবং বিকেএমইএর রপ্তানিমুখী ৪১২টি পোশাক কারখানা প্রায় ১ লক্ষ শ্রমিক কাজে যোগ দিলেন রোববার (২৬ এপ্রিল)। এর মধ্যে ২৫৫টি পোশাক কারখানা।

শিল্প পুলিশ জানিয়েছে, রোববার বিজিএমইএভুক্ত ৯২টি, সিইপিজেডের ৭৪টি, কর্ণফুলী ইপিজেডের ২৮টি, কোরিয়ান ইপিজেডের ২৫টি, বিকেএমইএর ৩১টি, বিটিএমইএ ৫টি এবং এর বাইরে ১৫৭টি কারখানাসহ আরএমজি (তৈরি পোশাক কারখানা) এবং নন-আরএমজি মিলিয়ে চট্টগ্রামে ৪১২টি কারখানা।

শ্রমিকদের আনা-নেওয়ার কাজে স্বাভাবিক সময়ে কারখানা কর্তৃপক্ষ বাসের ব্যবস্থা রাখেন। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে গণপরিবহন বন্ধ রেখেছে সরকার। চলছে সাধারণ ছুটিও। কিন্তু সাধারণ ছুটি জনসাধারণকে স্বস্তি দিলেও পোশাক শ্রমিকদের জন্য এ যেন ‘মরার ওপর খাঁড়ার ঘা।’

একদিকে তাদের অনেকে মার্চ মাসের বেতন পায়নি। কারও বকেয়া আরও বেশি। পেটে পর্যাপ্ত খাবার জোটেনি কারও। অন্যদিকে বাঁচাতে হবে চাকরি। এর মধ্যে বন্ধ গণপরিবহন। তাই পায়ে হেঁটে, ভ্যানে চড়ে যেভাবেই হোক কর্মস্থলে ছুটে আসতে হয়েছে পোশাক কারিগরদের।

আগ্রাবাদ এলাকায় পায়ে হেঁটে কর্মস্থলমুখী কয়েকজন পোশাক শ্রমিক বলেন, জরুরি প্রয়োজনে আমাদের কাজে যোগদান করতে বলা হয়েছে। করোনাভাইরাসের ঝুঁকি মাথায় নিয়ে আমরাও সাড়া দিয়েছি। কিন্তু আমাদের যাতায়াতের বিষয়টিও জরুরি। আমরা তো কারখানার আশপাশে থাকতে পারছি না। আমাদের এভাবে অমানুষিক ভোগান্তিতে ফেলে দিয়ে তারা কেন কারখানা চালু করলেন?

তারা আরও বলেন, প্রশাসন ও মালিকপক্ষ চাইলে শ্রমিকদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করতে পারে। শ্রমিকদের জন্য নির্ধারিত বাসগুলো শুধু সকাল ও বিকেলে চলাচলের ব্যবস্থা করা হোক। বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে কারখানার ভেতরে আমাদের কাজ করানো হচ্ছে। দিনে দুইবার স্বাস্থ্যবিধি মেনেই আমাদের বাসে যাতায়াতের ব্যবস্থা করতে সমস্যা তো নেই। ঝুঁকি কারখানাতে যেমন আছে, বাসেও একটু ঝুঁকি থাকবে।

কারখানা মালিকদের দাবি, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে তারা কাজ শুরু করেছেন। তাদের বিদেশি ক্রেতাদের কার্যাদেশ রয়েছে। রপ্তানি অব্যাহত রাখার জন্য কারখানাগুলো চালু করতে হয়েছে তাদের।

বিজিএমইএ চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আতিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শিপমেন্ট থাকায় সীমিত পরিসরে কারখানা চালু করেছেন মালিকরা। সকল কারখানাকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের স্বাস্থ্যবিধি মানার জন্য বিজিএমইএর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কারখানায় মেশিনও দূরত্ব বজায় রেখে বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

চিটাগং এক্সপোর্ট প্রসেসিং জোনের (সিইপিজেড) মহাব্যবস্থাপক খুরশীদ আলম বলেন, ‘সিইপিজেডের ৭৪টি কারখানা রয়েছে। রোববার এসব কারখানার ২০ থেকে ২৫ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। সংখ্যা হিসেবে প্রায় ৪৫ হাজার শ্রমিক কাজে যোগ দিয়েছেন প্রথম দিন।’

কর্ণফুলী ইপিজেডের জেনারেল ম্যানেজার মশিউদ্দিন বিন মেজবাহ জানান, ‘কর্ণফুলী ইপিজেডের ২৫ থেকে ৩০টি কারখানা চালু হয়েছে। যেসব কারখানার কার্যাদেশ রয়েছে তারাই কারখানা চালু করেছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে তাদের বলা হয়েছে। প্রায় ২২ থেকে ২৫ হাজার শ্রমিক রোববার কাজে যোগ দিয়েছেন। এই ইপিজেডে মোট ৪১টি কারখানা রয়েছে। এসব কারখানায় ৮০ হাজার শ্রমিক কাজ করেন।’

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে চালু হলো ৪১২ কারখানা, চরম দুর্ভোগে লক্ষ শ্রমিক

রবিবার, এপ্রিল ২৬, ২০২০ ১১:০৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত