বসুন্ধরা করোনা হাসপাতালে ৪১ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বসুন্ধরা করোনা হাসপাতালে ৪১ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ১৪, ২০২০ ৬:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

বসুন্ধরা করোনা হাসপাতালে ৪১ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ

৫৬

অনলাইন নিউজঃ বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রিড হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিতদের অস্থায়ী আইসোলেশন সেন্টার করতে ৪১ কোটি ৫৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। অর্থ বিভাগের ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত হতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুকূলে এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুমোদনের কথা জানানো হয়েছে।

অর্থ বরাদ্দে চিঠিতে বিভিন্ন খাত বিভাজন করে বরাদ্দ দেয়ার কথা বলা হয়েছে। বরাদ্দ পাওয়া উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে রয়েছে আউটসোর্সিং, পথ্য, চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ, অক্সিজেন, নিরাপত্তা সেবা, সংগনিরোধক খাতে ব্যয়। বরাদ্দকৃত অর্থব্যয়ের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে অর্থমন্ত্রণালয়। তার মধ্যে রয়েছে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি যাবতীয় আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পরিপালন করতে হবে। এই অর্থ চলতি ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কোডে সমন্বয় করতে হবে। এছাড়া অর্থ অব্যয়িত থাকলে তা সরকারি কোষাগারে সমর্পণ করার কথা বলা হয়েছে।

কভিড-১৯ রোগে সংক্রমিতদের চিকিৎসা সুবিধ দিতে হাসপাতাল করতে বসুন্ধরা গ্রুপ তাদের জমি ও অবকাঠামো ব্যবহার করতে দিয়েছে। আর হাসপাতাল বানানোর মূল কাজটি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে আইসিসিবি- ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার চারটি কনভেনশান সেন্টার এবং একটি প্রদর্শনী তাঁবুতে গড়ে উঠছে দেশের সবেচেয়ে বড় এই কভিড-১৯ হাসপাতাল। করোনা রোগীদের চিকিৎসায় এরই মধ্যে অস্থায়ী হাসপাতালের জন্য পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতাল চালুর জন্য চিকিৎসক, নার্স নিয়োগ হয়েছে। অন্যান্য জনবল নিয়োগের কাজ প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ১৩ এপ্রিল হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। এরই মধ্যে অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। এই সপ্তাহে এটি চালু হতে পারে। ২ হাজার ১৩ শয্যার আইসোলেশন সেন্টারের পাশাপাশি ৭১ শয্যার আইসিইউ ইউনিট থাকবে এই হাসপাতালটিতে।

দৈনিক বরিশাল ২৪

বসুন্ধরা করোনা হাসপাতালে ৪১ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ

বৃহস্পতিবার, মে ১৪, ২০২০ ৬:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত