১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন শহিদ আফ্রিদি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন শহিদ আফ্রিদি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ১৬, ২০২০ ৬:০৪ অপরাহ্ণ
A- A A+ Print

১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন শহিদ আফ্রিদি

১০

অনলাইন নিউজঃ করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তার জন্য নিজের সবচেয়ে প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট এই ব্যাট দিয়েই ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই নিলামে অংশ নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ব্যাটটি কিনেছেন। মূল্য পড়েছে ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা।

৯ মে মুশফিকের জন্মদিনেই শুরু হয় তার ব্যাটের নিলাম। ৫দিন ব্যাপি এই নিলামের আয়োজন করে পিকাবো। সঙ্গী ছিল মুশফিকের ম্যানেজমেন্ট পার্টনার নিবকো এবং স্পোর্টস ফর লাইফ। যা শেষ হয়েছে গতকাল (বৃহস্পতিবার রাতে)। দেশ-বিদেশে ক্রিকেটপ্রেমীরা নিলামে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন।

বৃহস্পতিবার রাতে নিলাম শেষ হলেও তখন জানানো হয়েছিল, ব্যাটটি কে কত টাকায় কিনেছে- তা শুক্রবার নিজেই জানাবেন মুশফিকুর রহীম। অবশেষে শুক্রবার রাতে লাইভে এসে মুশফিক নিজেই জানালেন তার ব্যাটের নিলামের আপডেট।

মুশফিক জানিয়েছেন, তার ব্যাট কিনেছেন পাকিস্তানের বুমবুমখ্যাত অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি তার ফাউন্ডেশন, আফ্রিদি ফাউন্ডেশনের নামে এই ব্যাট কিনে নিয়েছেন ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লাখ টাকায়)।

শুরু থেকেই করোনার বিরুদ্ধে লড়াই করছেন শহিদ আফ্রিদি। তার আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকেই শুরু থেকেই খাদ্য এবং আর্থিক সহায়তা করে যাচ্ছিলেন তিনি। এবার সেই আফ্রিদি মুশফিকের ব্যাট কিনে নিয়ে দাঁড়ালেন বাংলাদেশে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে।

মুশফিকের পেজে শেয়ার করা এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘আসসালামুআলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই একাজ করতে পারে। আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরী যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। অতীতে বাংলাদেশে আমি যে পরিমানে ভালবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখবো। পাকিস্তানের জনগন ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আপনার ব্যাটটা কিনে আপনার সঙ্গী হতে চাই এই পথ চলায়। আপনার জন্য আমার প্রার্থনা সব সময় থাকবে, আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারী পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সাথে আবারো মাঠে আমার দেখা হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।

নিলাম প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে থাকা পিকাবু ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মরিন তালুকদার জানিয়েছেন- ‘আমরা শহিদ আফ্রিদি ফাউন্ডেশনের লেটারহেডে আনুষ্ঠানিকভাবে একটা ই-মেইল পেয়েছি। এই ফাউন্ডেশন মুশফিকের ডাবল সেঞ্চুরির কৃতিত্বের স্মৃতি স্মারকের ব্যাট ২০ হাজার ডলারে কিনে নেওয়াটা নিশ্চিত করেছে।’

দৈনিক বরিশাল ২৪

১৭ লাখ টাকায় মুশফিকের ব্যাট কিনলেন শহিদ আফ্রিদি

শনিবার, মে ১৬, ২০২০ ৬:০৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে