অত্যাধুনিক জাহাজ নির্মাণকেন্দ্র হবে বরিশালের ‘এ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্স’
মো: সাইফুল ইসলাম:নলছিটির দপদপিয়ায় এ্যাডভেঞ্জার শিপ বিল্ডার্স লিমিটেড-এ জাহাজ নির্মানের ইচ্ছা পোষন করেছে অস্ট্রেলিয়ার সিডনি ওসিয়েনিক মুলটি ট্রেডিং কোম্পানী লিমিটেড। গতকাল রবিবার দুপুরে ওসিয়েনিক মুলটি ট্রেডিং কোম্পানী লিমিটেডের সিইও এবং অস্ট্রেলিয়া চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি নিসিন সিনিটিওসহ ৩ সদস্য বিশিষ্ট একটি টিম এ্যাডভেঞ্জার শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শণে গিয়ে সার্বিকভাবে বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহন করেছেন।
এ সময় এ্যাডভেঞ্জার শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নিজাম শিপিং লাইনসের স্বত্ত্বাধীকারী, বরিশাল মেট্রোপলিটন চেম্বর অব কর্মার্স ইন্ডাট্রিজের প্রেসিডেন্ট ও এফবিসিসিআই’র পরিচালক নিজাম উদ্দিন (সিআইপি) তাকে ফুলের শুভেচ্ছা জানান।
আরো উপস্থিত ছিলেন সাউথ এ্যাপোলো ডায়াগনন্সটিক কমপ্লেক্সে প্রাইভেট লিঃ এর চেয়ারম্যান মাহাবুব আলম, এ্যাডভেঞ্জার শিপ বিল্ডার্স লিমিটেডের পরিচালক নাসির উদ্দিনসহ অন্যান্যরা।এসময় তিনি নিজাম উদ্দিন ইসলামিক ফাউণ্ডেশনপ্রতিষ্ঠিত রিজিয়া বেগম দাখিল মাদ্রাসা ও নিজাম উদ্দিন হাফিজি মাদ্রাসা সহ নিজাম গ্রুপ অব কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। তিনি হাফিজি মাদ্রাসার ছাত্রদের দুধ খাবার জন্য দুটি দান করেন।
উল্লেখ্য ঢাকা-বরিশাল রুটে দিবা ও রাত্রিকালীন সার্ভিসের জন্য একসঙ্গে ৪টি জাহাজ নির্মান করে সাড়া ফেলেছে দপদপিয়া কীর্তনখোলা নদী তীরে অবস্থিত অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্স। এই শিপ ইয়ার্ডটি ২০১১ সালে যাত্রা শুরু করে ৮টি কার্গো ভেসেল ও তেলে ট্যাংকার তৈরি করেছে। বর্তমানেও সেখানে একটি বিদেশী পর্যটক জাহাজ নির্মানধীন রয়েছে। দক্ষিণাঞ্চলের পায়রা বন্দরকে ঘিরে জাহাজ নির্মান শিল্পের সম্ভাবনা অনেক বেশি।
শুধু পায়রা বন্দরকে ঘিরে যেসব জাহাজের দরকার হবে তা এই অঞ্চলেই তৈরি করা সম্ভব। নদীবেষ্টিত এ অঞ্চলে এখন প্রচুর দক্ষ শ্রমিকও রয়েছে। এখানে জাহাজ নির্মানে মজুরি, ব্যয় ও কষ্টও তুলনামূলক কম।
এ বিষয়ে এ্যাডভেঞ্জার শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন জানান, এ্যাডভেঞ্জার শিপ বিল্ডার্স লিমিটেড নিয়মিত অত্যাধুনিক জাহাজ নির্মান করে দেশের সুনাম কুড়িয়েছে। এর ব্যপ্তি এখন দেশের বাইরে বিদ্যমান। এরই ধারাবাহিকতায় সিডনি ওসিয়েনিক মুলটি ট্রেডিং কোম্পানী লিমিটেডের জাহাজ নির্মান করার ইচ্ছা পোষন করেছেন।












