আজ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশের সব ইপিজেড বন্ধ ঘোষণা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আজ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশের সব ইপিজেড বন্ধ ঘোষণা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৬, ২০২০ ১:১৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

আজ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশের সব ইপিজেড বন্ধ ঘোষণা

৬১

অনলাইন নিউজঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশের ৮টি ইপিজেড (রফতানি প্রক্রিয়াকরণ এলাকা) বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

রোববার গণমাধ্যমে দেয়া এক বার্তায় এ তথ্য জানান বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধকল্পে আগামী ৬ থেকে ১৪ এপ্রিল দেশের সব ইপিজেড এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় ইপিজেডের সব কারখানায় সমস্ত উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে, ইপিজেডসমূহের মধ্যে অবস্থিত তৈরি পোশাকসহ মোট ৪৭৪টি কারখানা বন্ধ থাকবে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান স্বাধারণ ছুটি আরো তিনদিন বাড়িয়েছে সরকার। আগামী ১২ ও ১৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৪ এপ্রিল নববর্ষের ছুটি এর সঙ্গে যুক্ত হবে।

দৈনিক বরিশাল ২৪

আজ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশের সব ইপিজেড বন্ধ ঘোষণা

সোমবার, এপ্রিল ৬, ২০২০ ১:১৭ পূর্বাহ্ণ | আপডেটঃ এপ্রিল ০৬, ২০২০ ২:১৮ পূর্বাহ্ণ
৬১

অনলাইন নিউজঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশের ৮টি ইপিজেড (রফতানি প্রক্রিয়াকরণ এলাকা) বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

রোববার গণমাধ্যমে দেয়া এক বার্তায় এ তথ্য জানান বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধকল্পে আগামী ৬ থেকে ১৪ এপ্রিল দেশের সব ইপিজেড এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় ইপিজেডের সব কারখানায় সমস্ত উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে, ইপিজেডসমূহের মধ্যে অবস্থিত তৈরি পোশাকসহ মোট ৪৭৪টি কারখানা বন্ধ থাকবে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান স্বাধারণ ছুটি আরো তিনদিন বাড়িয়েছে সরকার। আগামী ১২ ও ১৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৪ এপ্রিল নববর্ষের ছুটি এর সঙ্গে যুক্ত হবে।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত