আজকের বার্তা’র ব্যবস্থাপনা সম্পাদক মোশারফ হোসেন এর মৃত্যুতে তাপসের শোক
নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেসক্লাবের কোষাধক্ষ্য মোঃ মোশারফ হোসেন আজ সকালে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বরিশালের মিডিয়া ব্যক্তিত্ব মোশাররফ হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও বরিশাল জেলা জাপার সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। তিনি এক শোকবার্তায় সদ্য প্রয়াত মোশাররফ হোসেন শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮.৫৫ মিনিটের সময় তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।












