আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে নাঈমের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে নাঈমের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৮, ২০১৯ ২:২৯ অপরাহ্ণ
A- A A+ Print

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে নাঈমের

৫৪

স্পোর্টস নিউজ: এক অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। পরাজয়ের ঘূর্ণাবর্তেই থাকছে দল। নানা পরিবর্তন এনেও কাজ হচ্ছে না। ত্রিদেশীয় সিরিজে ঢাকা পর্বে মাঠে নামার সুযোগই পাননি তিন ক্রিকেটার। চট্টগ্রাম পর্বে বাদ পড়েছেন তারাই।

এ পর্বে দুই ম্যাচের জন্য পাঁচজন নতুন করে স্কোয়াডে এসেছেন। তাদের মাঠে নামা নিয়েও একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তবে সেই শঙ্কার মধ্যে উঁকি মারছে নাঈম শেখের খেলার সম্ভাবনা। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের। এমন ম্যাচে অভিষেক হয়ে যেতে পারে তার। আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হতে পারে নাঈমের।

মঙ্গলবার অনুশীলনে নেটে ব্যাটিং করছিলেন নাঈম। পাশে দাঁড়িয়ে তা প্রত্যক্ষ করছিলেন কোচ রাসেল ডমিঙ্গো। শিষ্যের কয়েকটি শট দেখে দারুণ খুশি হয়েছেন তিনি। তাই ধারণা করা হচ্ছে, এদিন স্বাগতিকদের ওপেনিংয়ে লিটন দাসের পার্টনার হতে পারেন নাঈম।

অধিকন্তু গেল মাসে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে করা দুর্দান্ত পারফরম্যান্স তার পক্ষে সাফাই গাইছে। ৫০ ওভারের ম্যাচে ১৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। সেন্টার উইকেটে বড় শট খেলতে সিদ্ধহস্ত নাঈম। এখন দেখার যাক, জাতীয় দলের শুরুতে কেমন করেন।

দৈনিক বরিশাল ২৪

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে নাঈমের

বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৯ ২:২৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ