আসিফ সৈকত ঝড়ে জয় পেল বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪আসিফ সৈকত ঝড়ে জয় পেল বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১১:১৭ অপরাহ্ণ
A- A A+ Print

আসিফ সৈকত ঝড়ে জয় পেল বাংলাদেশ

৫৪

নিজস্ব প্রতিবেদক: আসিফ সৈকত ঝড়ে জয় পেল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৪৫ রান করতে টপ অর্ডার যখন ব্যর্থ তখন দলের হাল ধরেন লোয়ার মিডল অর্ডারের তরুন ক্রিকেটাররা।

তরুন ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব ও মোসাদ্দেক হোসেন সৈকতের অনবদ্য জুটিতে জয় বাংলাদেশ। ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ১৯ বছর বয়সী আফিফ। অথচ টপ অর্ডার সিনিয়র ব্যাটসম্যানরা আগের মতোই ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

কিন্তু তারা ব্যর্থ হলেও দ্রুতই ফর্মে ফিরবেন এমন বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের। এছাড়া তিনি আফিফের পারফরমেন্সেও মুগ্ধ সেই কথাও প্রকাশ করেন।

বিসিবি সভাপতি বলেন, ‘জয় হলে তো খুশি না হওয়ার কোনো কারণ নেই। এই জয়ে অবশ্যই আমরা খুশি। তবে আমি এখনো মনে করি, আমাদের মূল খেলোয়াড়রা দ্রুত ফর্মে ফিরবে।

এই ম্যাচে হয়নি সেটা হয়নি। তবে এই ম্যাচে সবচেয়ে ভালো লেগেছে আফিফের খেলা। অসাধারণ একটা ইনিংস খেলেছ।’

সবাই স্বাধীনভাবে খেলা উচিত বলে মনে করেন পাপন। তিনি বলেন, ‘আমাদের মনে প্রাণে সবসময়ই বিশ্বাস ছিলো, পাপন লাইনে আরও কয়েকটা ছেলে আছে এমন।

ওদেরকে সুযোগ দিতে হবে। ওদেরকে যদি সুযোগই না দেন আর সবাই যে এসেই আন্তর্জাতিকে ভালো করবে সেটা কিন্তু হয় না। অন্তত পক্ষে একেকজনকে পাঁচ-ছয়টা ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে। বাদ পড়তে পারে এই ভয় থাকলে ওরা খেলতে পারবে না। স্বাধীনভাবে খেলতে দিতে হবে।’

আফিফের খেলায় মুগ্ধ হয়ে বিসিবির সভাপতি বলেন, ‘আমি আফিফকে বলেছি, তুমি রান কত করেছ সেটা বড় কথা না। প্রথম বল থেকেই তুমি যেভাবে খেলেছ, আর এর আগে যারা যেভাবে খেলছিলো তারমধ্যে বিরাট পার্থক্য ছিলো। এটা স্পষ্ট যে, তুমি ভয় পাচ্ছো না। তোমার এই সাহসটায় আমার বেশি ভালো লেগেছে।

দৈনিক বরিশাল ২৪

আসিফ সৈকত ঝড়ে জয় পেল বাংলাদেশ

শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০১৯ ১১:১৭ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১:৪০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ