ইউএস বাংলার প্রথম অবতরণ শাহ আমানতে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ইউএস বাংলার প্রথম অবতরণ শাহ আমানতে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০১, ২০২০ ২:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

ইউএস বাংলার প্রথম অবতরণ শাহ আমানতে

৬৪

অনলাইন নিউজঃ করোনাভাইরাস প্রতিরোধে দুই মাসের বেশি সময় পর নতুন করে শুরু হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা।

সোমবার (১ জুন) সকাল ৭টা ৫০ মিনিটে ২৮ জন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে বেসরকারি অ্যাভিয়েশন সংস্থা ইউএস বাংলার ফ্লাইট অবতরণ করে। ১৫ মিনিট পর ৩৭ জন যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশে উড়াল দেয় ফ্লাইটটি। সকাল ৮টায় অবতরণ করে বেসরকারি নভোএয়ারের একটি ফ্লাইট।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান জানান, করোনা প্রতিরোধে দীর্ঘ দুই মাসের বেশি সময় পর আজ থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। আজ ১১টি ফ্লাইট আসার শিডিউল থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ইউএস বাংলার ৬টি এবং নভোএয়ারের ৩টি ফ্লাইটের শিডিউল রয়েছে।

তিনি জানান, যাত্রীসহ বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে রয়েছে কঠোর নজরদারিও।

ইউএস বাংলার বিমানবন্দর ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, বিমানবন্দরের এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে ফ্লাইটের ভেতর পর্যন্ত জিরো টলারেন্স নীতিতে জীবাণুমুক্ত করা হচ্ছে। বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সব কিছু জীবাণুমুক্ত করে সিভিল অ্যাভিয়েশন অথরিটির সার্টিফিকেট নিয়েই ফিরতি ফ্লাইট উড্ডয়ন করছে। এর জন্য আমরা গ্রাউন্ড টাইম একটু বেশি নিচ্ছি।

তিনি জানান, ইউএস বাংলার ভাড়া বাড়ানো হয়নি। ঢাকা-চট্টগ্রাম ওয়ানওয়ে ২ হাজার ৫০০ টাকা।

সূত্র জানায়, ২০১৯ সালে শাহ আমানত বিমানবন্দর দিয়ে ৯টি আন্তর্জাতিক রুটসহ ১৭ লাখ ৭৮ হাজার যাত্রী গমনাগম করেন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দেশের বেসরকারি উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের বাইরে তিনটি বিদেশি উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের সপ্তাহে ৫৬০টি, দৈনিক ৪০টি ফ্লাইট ওঠানামা করতো যাত্রী ও কার্গো নিয়ে।

২০১৯ সালে ২ হাজার ৬৯৩ টন কার্গো রফতানি ও ৬ হাজার ৮৮১ টন কার্গো আমদানি হয়েছিলো এ বিমানবন্দর দিয়ে। গত ১০ বছরে ফ্লাইট সংখ্যা বেড়েছে ১ দশমিক ৮ গুণ, যাত্রী বেড়েছে ৩ দশমিক ১২ গুণ এবং কার্গো শিপমেন্ট বেড়েছে ৮ দশমিক ৯ গুণ।

দৈনিক বরিশাল ২৪

ইউএস বাংলার প্রথম অবতরণ শাহ আমানতে

সোমবার, জুন ১, ২০২০ ২:২৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত