ইসলাম নিয়ে ‘কটূক্তি’, ফ্রান্সের হয়ে খেলবেন না পগবা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ইসলাম নিয়ে ‘কটূক্তি’, ফ্রান্সের হয়ে খেলবেন না পগবা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৬, ২০২০ ৪:০৯ অপরাহ্ণ
A- A A+ Print

ইসলাম নিয়ে ‘কটূক্তি’, ফ্রান্সের হয়ে খেলবেন না পগবা

৯০

অনলাইন নিউজ: ফ্রান্স জাতীয় ফুটবল দলের হয়ে আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন পল পগবা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দি সান’ এমনই এক তথ্য প্রকাশ করেছে।

যদিও আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন বা পগবাও কিছু জানাননি। তবে ‘দি সান’ জানিয়েছে অ্যারাবিক ক্রীড়া ওয়েবসাইটে পগবা তার প্রকাশ্যে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

‘দি সান’ জানায়, ফ্রান্স সরকারের ইসলামবিদ্বেষী মন্তব্যের পর এমন সিদ্ধান্ত নিয়েছেন পগবা। এছাড়াও মুসলিম ধর্মের মহামানব হযরত মুহাম্মদকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশও এমন সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ঘটনার সূত্রপাত, ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাতি প্রথমে মহানবীকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করলে। পরবর্তীতে এর জন্য নিজ ছাত্রের হাতে প্রাণ হারাতে হয় স্যামুয়েলকে। এরপরই ফ্রান্স প্রধানমন্ত্রী ম্যাক্রোন ইসলামকে সন্ত্রাসবাদের ধর্ম বলে আখ্যায়িত করেন। এমনকি ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকা সেই শিক্ষককে ‘লেজিয়ন ডি’হনরে’ ভুষিত করেন।

ফ্রান্সে খ্রিস্টান ধর্মের পর ইসলামই সর্বোচ্চ। সেখানে দেশটির সরকারের এমন মন্তব্য ও কাজ পগবার কাছে নিজের, মুসলিম জাতি এবং তার ধর্ম ইসলামের জন্য অপমানজনক বলে মনে হয়েছে। আর তাই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমে প্রকাশ পায়।

২০১৩ সালে মাত্র ২০ বছর বয়সে ফরাসি দলে অভিষেক ঘটে পগবার। জাতীয় দলের হয়ে এই তারকা মিডফিল্ডার ৭২ ম্যাচে মাঠে নেমে ১০ গোলও করেছেন। ক্লাব ক্যারিয়ারে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন পগবা।সূত্র:পূর্বপশ্চিমবিডি

দৈনিক বরিশাল ২৪

ইসলাম নিয়ে ‘কটূক্তি’, ফ্রান্সের হয়ে খেলবেন না পগবা

সোমবার, অক্টোবর ২৬, ২০২০ ৪:০৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ