ঈদে পাবনার পাকশীর জোড়া সেতু এলাকায় মানুষের ঢল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঈদে পাবনার পাকশীর জোড়া সেতু এলাকায় মানুষের ঢল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৪, ২০১৯ ১:৩৩ অপরাহ্ণ
A- A A+ Print

ঈদে পাবনার পাকশীর জোড়া সেতু এলাকায় মানুষের ঢল

৫৬

মোঃ ইয়াছিন শেখ (ঈশ্বরদী) পাবনা : পবিত্র ঈদুল আযহা এর ছুটিতে পর্যটন নগরী প্রাচীনতম রেলওয়ে নৈসর্গিক শহর ঈশ্বরদীর পাকশী জোড়া সেতু এলাকায় বিনোদন প্রিয় হাজারো মানুষের ঢল নেমেছে।

ঈশ্বরদীতে উল্লেখযোগ্য কোন বিনোদন কেন্দ্র না থাকায় ঈশ্বরদী ও এর আশেপাশের হাজার হাজার নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুরা ইট পাথরের পরিবেশ ছেড়ে প্রশান্তির আশায় দল বেঁধে ছুটে যায় রেল সেতু পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মাঝামাঝি প্রমত্তা পদ্মা নদীর পাড়ে।

বিশাল আকৃতির দুটি সেতু পাশাপাশি স্থাপিত হওয়ায় এই এলাকায় অন্যধরনের এক পর্যটনকেন্দ্রের মত দৃষ্টি নন্দন পরিবেশ আর সুবিশাল এলাকাজুড়ে পদ্মা নদীর ফাঁকা স্থানে সময় কাটিয়ে প্রশান্তি খুঁজে পান মানুষ।

ঈদের দিন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে ছুটে আসছে পাকশীর জোড়া সেতু এলাকায়।

পাকশীর আজাদ হোসেন, বিশেষ দিন মানেই হাজারো মানুষের প্রাণের মিলন মেলা বসে পর্যটন এলাকা খ্যাত পাকশীতে। এছাড়াও রেলওয়ে শহর পাকশীতে সুবিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “পাকশী রিসোর্ট” নামের একটি অত্যাধুনিক বিনোদন কেন্দ্র। যেখানে বিনোদনের সকল সুযোগ-সুবিধা রয়েছে পর্যাপ্ত।

এই রিসোর্টে ঈদের দিন থেকেই হাজার হাজার মানুষ এসে ঈদের আনন্দ উপভোগ করছে। এই রিসোর্টটি পাকশীর সৌন্দর্যকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার পাশাপাশি ছুটি ও বিশেষ দিনে মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ঈদের এ সপ্তাহ পাকশীতে হাজারো মানুষের ঢল। সকাল বিকাল শুধু মানুষ আর মানুষ।এদিকে বৃষ্টি হলেও বসে নেই ভ্রমণ পিপাসু ব্যক্তিরা। ঝড় বৃষ্টি কে তোয়াক্কা করেই ছুটে চলেছে জোড়া সেতু এলাকায়

দৈনিক বরিশাল ২৪

ঈদে পাবনার পাকশীর জোড়া সেতু এলাকায় মানুষের ঢল

বুধবার, আগস্ট ১৪, ২০১৯ ১:৩৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ