উত্তর কোরিয়ার চ্যাম্পিয়নদের হারিয়ে দিল আবাহনী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪উত্তর কোরিয়ার চ্যাম্পিয়নদের হারিয়ে দিল আবাহনী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২২, ২০১৯ ৩:২৪ অপরাহ্ণ
A- A A+ Print

উত্তর কোরিয়ার চ্যাম্পিয়নদের হারিয়ে দিল আবাহনী

৪১

স্পোর্টস নিউজ: এফসি কাপের ইন্টারজোন প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগে উত্তর কোরিয়ার ফুটবল লীগের চ্যাম্পিয়ন টিম এপ্রিল টোয়েন্টি ফাইভকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ঢাকা আবাহনী।

বুধবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর কোরিয়ার ক্লাবটিকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালের মিশন শুরু করেছে বাংলাদেশের ক্লাবটি। স্বাগতিকদের পক্ষে জোড়া গোল করেন সানডে চিজোবা। একটি করে গোল করেন সোহেল রানা ও নাবীব নেওয়াজ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণ শানাতে থাকে দল দু’টি। তবে প্রথম সাফল্য পায় আবাহনী। ৩৩তম মিনিটে নাবীব নেওয়াজ জীবনের ব্যাক হিল থেকে পাওয়া বলে লিড এনে দেন সোহেল রানা। কিন্তু দুই মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৩৫তম মিনিটে কোরিয়ান ক্লাবকে সমতায় ফেরান চো জোং হিয়োক।

দুই মিনিট পর আবারো লিড নেয় ঢাকা জায়ান্টরা। ৩৭তম মিনিটে ওয়ালী ফয়সালের অ্যাসিস্টে গোল করেন জীবন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

বিরতি থেকে ফিরে আবারো সমতায় ফেরে অতিথিরা। ৫৪তম মিনিটে রিম চোল মিনের কোনাকুনি শটে পরাস্ত হন আবাহনীর গোলরক্ষক শহীদুল।

সমতায় ফিরলেও বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি আবাহনীকে। ৫৭তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার গোলে আবারো লিড নেয় লাল-সবুজের দল। ৬১তম মিনিটে চিজোবা নিজের দ্বিতীয় গোল করলে, ব্যবধান দিগুণ করে আবাহনী লিমিটেড।

৭৬তম মিনিটে পাক সং রকের হেডে ব্যবধান কমালেও আর ম্যাচে ফিরতে পারেনি উত্তর কোরিয়ার লিগের ১৮বারের চ্যাম্পিয়নরা।

আগামী ২৮ আগস্ট ফিরতি লেগে উত্তর কোরিয়ার মাঠে মুখোমুখি হবে দল দু’টি।

দৈনিক বরিশাল ২৪

উত্তর কোরিয়ার চ্যাম্পিয়নদের হারিয়ে দিল আবাহনী

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০১৯ ৩:২৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা