এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না: শিক্ষামন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না: শিক্ষামন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৭, ২০২০ ২:০৪ অপরাহ্ণ
A- A A+ Print

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না: শিক্ষামন্ত্রী

৬৯

অনলাইন নিউজ: দেশে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, এই পরীক্ষা সরাসরি না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেএসসি এবং এসএসসি’র ফলাফলের ভিত্তিতে তাদের এইচএসসি’র ফলাফল নির্ধারণ করা হবে বলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান।

বাংলাদেশে সাধারণত এপ্রিল-মে মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও চলতি বছর করোনাভাইরাস মহামারির কারণে নির্দিষ্ট সময়মত অনুষ্ঠিত হয়নি এইচএসসি এবং সমমানের পরীক্ষা।

এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এর আগে কয়েকদফা আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যায়নি।

তবে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরীক্ষার্থীদের প্রস্তুতি অব্যাহত রাখার উপদেশ দিয়ে জানিয়েছিলেন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১৫ দিন আগে নোটিশ দেয়া হবে।

এইচএসসির পরীক্ষার মত বড় আয়োজন করা হলে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হতে পারে, এমন আশঙ্কা থেকেই এতদিন পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়নি।

এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছিল যে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দেয়া হবে না।

বাংলাদেশে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পর্যায়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন।সূত্র: বিবিসি নিউজ।

দৈনিক বরিশাল ২৪

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না: শিক্ষামন্ত্রী

বুধবার, অক্টোবর ৭, ২০২০ ২:০৪ অপরাহ্ণ
৬৯

অনলাইন নিউজ: দেশে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, এই পরীক্ষা সরাসরি না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেএসসি এবং এসএসসি’র ফলাফলের ভিত্তিতে তাদের এইচএসসি’র ফলাফল নির্ধারণ করা হবে বলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান।

বাংলাদেশে সাধারণত এপ্রিল-মে মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও চলতি বছর করোনাভাইরাস মহামারির কারণে নির্দিষ্ট সময়মত অনুষ্ঠিত হয়নি এইচএসসি এবং সমমানের পরীক্ষা।

এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এর আগে কয়েকদফা আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যায়নি।

তবে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরীক্ষার্থীদের প্রস্তুতি অব্যাহত রাখার উপদেশ দিয়ে জানিয়েছিলেন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ১৫ দিন আগে নোটিশ দেয়া হবে।

এইচএসসির পরীক্ষার মত বড় আয়োজন করা হলে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হতে পারে, এমন আশঙ্কা থেকেই এতদিন পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়নি।

এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছিল যে জনস্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দেয়া হবে না।

বাংলাদেশে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পর্যায়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন।সূত্র: বিবিসি নিউজ।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত