এক ঘরেই ৮৭ নদীর পানি! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪এক ঘরেই ৮৭ নদীর পানি! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৮, ২০২০ ৭:২৭ অপরাহ্ণ
A- A A+ Print

এক ঘরেই ৮৭ নদীর পানি!

৭৫

শামীম আহমেদঃ এশিয়া মহাদেশের একমাত্র পানি জাদুঘর। যেখানে একটি ঘরে দাঁড়িয়ে দেখা যায় দেশি-বিদেশি ৮৭ নদীর পানি। এসব পানি রাখা হয়েছে স্বচ্ছ কাচের জারে। শুধু পানি দেখাই নয়; ওই সব নদীর ইতিহাস ও ঐতিহ্যের ধারণাও পাওয়া যাবে এ জাদুঘরে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউপির পাখিমারা গ্রামে ২০১৪ সালের ২৯ ডিসেম্বর এ জাদুঘর স্থাপন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ। জাদুঘরের সামনে বালুর ওপর স্থাপন করা রয়েছে একটি নৌকা। এতে মানবসৃষ্ট নানা প্রতিবন্ধকতার কারণে প্রায় শুকিয়ে যাওয়া নদীতে নৌকা আটকে থাকার বাস্তব ছবি ফুটিয়ে তোলা হয়েছে।

ঘরটির দোতলায় প্রায় ৫০০ বর্গফুটের পানি জাদুঘরের বিভিন্ন স্থানে সারিবদ্ধ করে রাখা হয়েছে বিভিন্ন নদীর পানি ও গ্রামীণ বাংলার মানুষের জীবিকা অর্জনের নানা উপকরণ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মাছ শিকারের ঝাঁকি, জাল, খুচনি জাল, নৌকা, চাঁই, পল্লা, কাঁকড়া শিকারের চাঁই ও তাঁত বোনার মেশিন।

কৃষিজমির উত্পাদিত ফসল সংরক্ষণের জন্য মাটির তৈরি মাইড, বাঁশের তৈরি ডোলা, মুড়ি ভাজার তলছা, ঝারড়া, মাটির তৈরি খাদ্য রান্নার হাঁড়ি-পাতিল, খাবারের থালা-বাসন, পিতলের তৈরি থালা, বাটি, বদনা, মগসহ নানা উপকরণ। দেয়ালে শোভা পেয়েছে দেশীয় খাল, নদ-নদীর ছবি, বিভিন্ন প্রজাতির মাছ, জেলে, কুমার, তাঁতিসহ সর্বস্তরের মানুষের জীবনধারণ ও জীবিকা অর্জনের নানা দৃশ্য।

পানি জাদুঘরে রয়েছে দেশের সাতশ নদীর ইতহাস, পানি, ছবি ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়ার চিত্রসহ বিভিন্ন তথ্য। এছাড়া রয়েছে দেশের সঙ্গে ৫৭টি বিদেশি অভিন্ন নদীর ইতিহাস।

কুয়াকাটায় আসা পর্যটকদের প্রধান অকর্ষণ পানি জাদুঘর। সপ্তাহের মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এ জাদুঘর। এখানে দর্শনার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে দশ টাকা।

দর্শনার্থী কাজী আল-আমিন বলেন, এ জাদুঘরে এসে অনেক কিছুই জানতে পারলাম। নদীর নাব্যতা রক্ষায় আমাদের সোচ্চার হতে হবে। এখান থেকে সে অনুপ্রেরণা নিয়ে গেলাম।

গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, বর্তমানে দেশে ছোট-বড় প্রায় সাতশ নদী রয়েছে। একশ বছর আগে এর সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। এর সংখ্যা কমে যাওয়ায় নদী তীরবর্তী মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যেরও পরিবর্তন হয়েছে।

এনজিও আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল বলেন, পরিবেশ বিপর্যয়সহ নানা কারণে নদী মরে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। আমরা নদী বাঁচাতে চাই। সে কারণেই পানি জাদুঘর স্থাপন করা হয়।

তিনি আরো বলেন, এ জাদুঘর নতুন প্রজন্মকে সচেতন করবে। এখানে রয়েছে বিভিন্ন গবেষণার বই, নদী ও পানির সঙ্গে সম্পৃক্ত জীবন নিয়ে তৈরি গল্প চিত্র। এ জাদুঘরে এলে একজন মানুষ নদী সম্পর্কে সব জানতে পারবে।

দৈনিক বরিশাল ২৪

এক ঘরেই ৮৭ নদীর পানি!

মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২০ ৭:২৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ