করোনার টিকা পাবে সবাই: স্বাস্থ্যমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করোনার টিকা পাবে সবাই: স্বাস্থ্যমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০২০ ১১:১৫ অপরাহ্ণ
A- A A+ Print

করোনার টিকা পাবে সবাই: স্বাস্থ্যমন্ত্রী

৪৩

অনলাইন নিউজ: করোনাভাইরাসের টিকা এলে পর্যায়ক্রমে সবাই তা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, টিকা যাতে সবাইকে দেয়া যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। বাংলাদেশের প্রতিটি নাগরিককে ভ্যাকসিন দেয়ার জন্য প্রধানমন্ত্রী বলেছেন এবং সেই ব্যবস্থা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। যার যেখানে যখন প্রয়োজন হবে, ভ্যাকসিন যখন পাওয়া যাবে, তখন আমরা এটা দিতে থাকব।

বৃহস্পতিবার ঢাকায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগ এবং অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ভ্যাকসিন এলে অন্যান্য দেশের মতো বাংলাদেশও পাবে। প্রথমে ৩ শতাংশ দেবে, পরে তাদের কাছেও (ডব্লিউএইচও) ভ্যাকসিন আসবে। তখন বাকি ১৭ শতাংশ বিভিন্ন দেশকে দিতে থাকবে। আমরাও সেখান থেকে পেতে থাকব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভি- কাদের তৈরি করা ভ্যাকসিন বাংলাদেশকে দেবে, তা এখনও নিশ্চিত নয় বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা আগের চেয়ে উন্নত হয়েছে বলেই কোভিড সংক্রমণ মোকাবেলায় বাংলাদেশ অন্য অনেক দেশের তুলনায় ভালো আছে। আমাদের কোনো কাজ থেমে নেই। করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও স্বাস্থ্যসেবা অব্যাহত আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ধরনের উন্নয়ন কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ প্রমুখ। সূত্র:যুগান্তর।

দৈনিক বরিশাল ২৪

করোনার টিকা পাবে সবাই: স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২০ ১১:১৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা