করোনায় মৃতদের দাফনের জন্য অ্যাম্বুলেন্স দিলেন সাকিব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪করোনায় মৃতদের দাফনের জন্য অ্যাম্বুলেন্স দিলেন সাকিব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৯, ২০২০ ২:১৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

করোনায় মৃতদের দাফনের জন্য অ্যাম্বুলেন্স দিলেন সাকিব

৮০

অনলাইন নিউজ: কয়েকদিন আগেই শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ও ষষ্ঠ সেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন সাকিব আল হাসান। এবার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা ও মৃত ব্যক্তিদের দাফন কার্যক্রম সম্পন্ন করতে অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে মাস্তুল ফাউন্ডেশনের কাছে এরইমধ্যে এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।

সাকিবের ফেসবুকে জানানো হয়, জনপ্রিয় অনলাইন ফান্ডরাইজিং ক্যাম্পেইন ‘অকশন ফর অ্যাকশন’ আমন্ত্রণ জানায় মাস্তুল ফাউন্ডেশনকে তাদের কোভিড-নাইনটিন দুর্যোগ পরিস্থিতিতে তাদের কাজ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।

প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান জানান, বর্তমানে তারা করোনায় আক্রান্তদের হাসপাতাল আনা-নেয়া ও মৃত ব্যক্তিদের দাফন কার্যক্রম সম্পন্ন করছে। এতদিন নিজেদের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে চালাচ্ছে, যা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছিল। তিনি আরও জানান, তাদের একটি নিজস্ব অ্যাম্বুলেন্স হলে করোনাতে আক্রান্ত ও মৃত ব্যক্তিদের দাফন কাজে সহযোগিতা করতে পারবে।

বিষয়টি সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার চিশতি ইকবাল এটিকে সাকিবের নজরে এনেছিলেন। এরপরই অতি দ্রুত সিদ্ধান্ত নেয়া হয় সহায়তা করার।

মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্টার্ড সামাজিক প্রতিষ্ঠান। মাস্তুলের রয়েছে নিজস্ব স্কুল এবং এর বাইরে ২২ স্কুলে, ১২ জেলায় ১ হাজার ১০০ সুবিধাবঞ্চিত গরিব শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, জুতা, মোজা, বই, খাতাসহ সকল শিক্ষার উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছে।

পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। মাস্তুল রয়েছে এতিম বাচ্চাদের জন্য ‘মাস্তুল শেল্টার হোম; এখানে প্রায় ২১ জন বাচ্চা রয়েছে। মাস্তুলের রয়েছে শেলাই প্রশিক্ষণ কেন্দ্র, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের কর্মক্ষম করে তোলা হচ্ছে। এর বাইরে স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ৭০ জনকে স্বাবলম্বী করে তোলা হয়েছে।

মাস্তুল ফাউন্ডেশন থেকে মৃত ব্যক্তিদের জানাজা, দাফন কাফন কার্যক্রম ও সৎকার করা হয়ে থাকে। মাস্তুল থেকে করোনাতে আক্রান্ত মৃতদের দাফন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাস্তুলের রয়েছে অসহায় ও গরিবদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও স্বাস্থ্য সেবা।

সাকিব বলেন, সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মাস্তুল ফাউন্ডেশন এক সঙ্গে সিদ্ধান্ত নেয়া হয়, যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স সেবা দিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত হওয়া যায়।

মানব সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারকা ক্রিকেটার আরও বলেন, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে আমাদের এই সেবা নিয়ে হাজির হয়েছি। চাইলে দেশের এই ক্রান্তিলগ্নে আপনিও মাস্তুল ফাউন্ডেশনের এই সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। দাফনের কাপড়, পিপিই, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, গ্লাভস দিয়ে এগিয়ে এসে আপনিও আমাদের সাথে দেশের এই দুর্যোগে সমাজের পাশে দাঁড়াতে পারেন।

অ্যাম্বুলেন্স সার্ভিস ও মাস্তুল ফাউন্ডেশনকে সহযোগিতার জন্য এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে: 01730482279 , 01715097762।

সূত্র: পূর্বপশ্চিমবিডি

দৈনিক বরিশাল ২৪

করোনায় মৃতদের দাফনের জন্য অ্যাম্বুলেন্স দিলেন সাকিব

বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০ ২:১৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ