কলাপাড়ায় ড্রাগ লাইসেন্স ছাড়াই চলছে ঔষধের ব্যবসায় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কলাপাড়ায় ড্রাগ লাইসেন্স ছাড়াই চলছে ঔষধের ব্যবসায় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৪, ২০১৯ ১:০১ পূর্বাহ্ণ
A- A A+ Print

কলাপাড়ায় ড্রাগ লাইসেন্স ছাড়াই চলছে ঔষধের ব্যবসায়

৮৮

ইমন আল আহসান,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে ওঠা শত শত ড্রাগ লাইসেন্স, ফার্মাসিস্ট ও ট্রেড লাইসেন্স বিহীন ঔষধের দোকানের হিড়িক পড়েছে।

কর্তৃপক্ষ নীরব ভুমিকা পালন করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এতে করে ক্রেতা সাধারন পদে পদে ঠকছেন মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রি করায় বহু জীবন বিপন্ন হচ্ছে।

উপজেলার উল্লেখযোগ্য হাট বাজার সহ গ্রামের সামান্য বাজার গুলোতেও লাইসেন্স বিহীন ঔষধের দোকান করছেন । তাও অনেকে অভিজ্ঞতা ছাড়াই  ডাক্তার নামের বিভিন্ন ভূয়া টাইটেল লাগিয়ে এ কাজ চালিয়ে যাচ্ছেন বীরদর্পে।

এমন কী ঐসব বাজার গুলোতে মুদি দোকানের পাশাপাশি ঔষধ বিক্রি করছেন ফ্রি স্টাইলে । বছরের পর বছর এ অনিয়ম চলে আসলেও যথাযথ কর্তৃপক্ষ অজ্ঞাত কারনে নিশ্চুপ রয়েছেন।

এদের বিরুদ্ধে ঔষধ প্রশাসন কিংবা জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ কর্মকর্তা ও ড্রাগ সুপার ভাইজার কোন পদক্ষেপ নিয়েছেন বলে এমন নজির নেই।

বরং কতিপয় হাতুড়ে ডাক্তার জটিল কোন রোগীর ক্ষেত্রে মোবাইল ফোনে রোগের বিবরন দিয়ে কতিপয় পাশ করা ডাক্তারের কাছে চিকিৎসা সেবা দিচ্ছেন এসব ডাক্তারেরা। ঐ সব ডাক্তার হাতুড়ে ডাক্তারের কাছ থেকে নিয়মিত মাশোয়ারা পেয়ে থাকেন।

এ কারনেই হাতুড়ে ডাক্তারদের দৌরত্ব দিন দিন বেড়ে যাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার জানান, আসলে টিনের ঘরে ঔষধ রাখলে ঔষধের মান নিয়ন্ত্রনে থাকেনা ।

এ ব্যাপারে তদারকির দায়িত্ব ড্রাগ সুপারভাইজারের। যত্রতত্র ঔষধের দোকান গড়ে ওঠার খবর আমার জানা নেই। এ ব্যাপারে সিভিলসার্জন পটুয়াখালীর মোবাইল ফোন নম্বরে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি তার ফোন নম্বরটি বন্ধ রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

কলাপাড়ায় ড্রাগ লাইসেন্স ছাড়াই চলছে ঔষধের ব্যবসায়

রবিবার, আগস্ট ৪, ২০১৯ ১:০১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ