কাঁচা মরিচের কেজি ২ টাকা! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কাঁচা মরিচের কেজি ২ টাকা! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৮, ২০২০ ৯:০৬ অপরাহ্ণ
A- A A+ Print

কাঁচা মরিচের কেজি ২ টাকা!

৬৩

অনলাইন নিউজঃ কাঁচা মরিচ আবাদ করে বিপাকে পড়েছেন লালমনিরহাটের কৃষকরা। মঙ্গলবার কুমড়িরহাট বাজারে দুই শত টাকা মণে এক বস্তা কাঁচা মরিচ বিক্রি হয়েছে। তবে গ্রাম থেকে শহরের চিত্র একটু ভিন্ন, শহরে খুচরা বাজারে এক কেজি কাঁচা মরিচ ৮ টাকায় বিক্রি হচ্ছে। শহরের মিশনমোড়ের কাঁচা বাজারে খুচরা মূল্যে ৮ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

আদিতমারির কুমড়িরহাটের কৃষক রজব আলী ও আজিজুল ইসলাম জানান, তার এলাকায় সারা বছর তরিতরকারী চাষবাদ হয়। এই সময়ে প্রচুর মরিচ চাষ হয়। এ বছর তারা সাড়ে ৪ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। এতে খরচ হয়েছে তাদের প্রায় ২৬ হাজার টাকা। কিন্তু মরিচের দাম নেই। আবাদ করে ক্ষতির মুখে পড়তে হয়েছে।

কৃষকরা বলেন, করোনাভাইরাসের কারণে সারা দেশে লকডাউন চলছে। হাটবাজার বন্ধ। পাইকার আসতে পারছে না। তাই কাঁচা মরিচের দাম নেই। অথচ বৃষ্টি হলে কাঁচা মরিচের বাজার চড়া হয়। এবারে উল্টো চিত্র। এক মণ মরিচ বিক্রি করে একজন কৃষি শ্রমিকের মজুরি উঠে না। সরাদিনে একজন শ্রমিক খুব পরিশ্রম করে মরিচ ক্ষেত থেকে তুলতে পারবে খুব জোর দেড় থেকে দুই মণ। এই মরিচ বাজারের নিতে পরিবহন খরচ লাগে। সব মিলে ক্ষেত হতে মরিচ তুলে বাজারে নিয়ে বিক্রি করে কোনো লাভ নেই। তাই ক্ষেতে মরিচ পঁচে যাচ্ছে। তাই বাধ্য হয়ে প্রতিবেশীদের বলা হয়েছে, যার যতটুকু প্রয়োজন কাঁচা মরিচ ক্ষেত থেকে তুলে নিয়ে যাও। কোনো মরিচ গাছ ভেঙে ফেলো না। যদি দাম ভাল পাওয়া যায়।

একাধিক কৃষক বলেন, আদিতমারির হাট বাজারে ২ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। তবে কষ্ট করে শহরে নিতে পারলে একটু ভাল দাম পাওয়া যায়। কিন্তু উপায় তো নেই, কোনো যানবাহন না থাকায় পানির দরে মরিচ বিক্রি করতে হচ্ছে।

লালমনিরহাটের গোশালা বাজারের কাঁচা বাজারের আঁড়তদারা জানান, বাহির হতে কোনো পাইকার আসে না। আমরাও বাহিরে নিতে পারছি না। কারণ ট্রাক ও ছোট পিকআপভ্যান পাওয়া যায় না। ভাড়া বেশি চায়। কৃষি বাজার তো সারাদিন খোলা থাকে না। সামান্য কিছুক্ষণের জন্য খোলা থাকে। ব্যবসায়ীরা গিয়ে কোথায় থাকবে। কোথায় খাবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর লালমনিরহাটের উপ-পরিচালক শামীম আশরাফ বলেন, গ্রামাঞ্চল থেকে পন্য সহজেই জেলার বাহিরে পাঠানো কষ্টকর হওয়ায় মরিচের দামে ধস নেমেছে।

গ্রামাঞ্চলে ২-৩ টাকা ধরেই মরিচ বিক্রি হচ্ছে স্বীকার করে এই কৃষি কর্মকর্তা জানান, জেলায় চলতি বছর ৫৩৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার।

দৈনিক বরিশাল ২৪

কাঁচা মরিচের কেজি ২ টাকা!

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০ ৯:০৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত