‘কাজ না থাকলেও বোর্ডে যাই, আড্ডা-টাড্ডা মারি’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘কাজ না থাকলেও বোর্ডে যাই, আড্ডা-টাড্ডা মারি’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ
A- A A+ Print

‘কাজ না থাকলেও বোর্ডে যাই, আড্ডা-টাড্ডা মারি’

৩২

অনলাইন নিউজ: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেছেন, আমার সঙ্গে কারও কোনো সমস্যা নেই। সেটা একটা বয় হোক, বেয়ারা হোক, যে কেউ হোক। আমার ইগো প্রবলেম কোনো সময়ই ছিল না। থাকবেও না। আর আমি কাউরেই খারাপ বলি না। আর আমাকে বিসিবিতে যেটুকু জায়গা দেওয়া হয়েছে, আমি শুধু নিজের মতো করে সেই কাজটা করতে চাই।

সম্প্রতি একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে বোর্ডের ডেভেলপমেন্ট চেয়ারম্যান আরও বলেন, আমি চেষ্টা করি আমার বেস্ট এফোর্টটা দিতে। আমি যতটুকু পারি, আমি বোর্ডে অনেক সময় দেই; অনেক সময়। যেটা হয়ত আমার কাজের ফাঁকে ফাঁকে দেই। যখন আমি তিন দিন রাজশাহীতে থাকি সপ্তাহের; বাকি চার দিনের মধ্য অ্যাটলিস্ট দুই দিন আমি চেষ্টা করি বোর্ডে যেতে। দুই দিন যাওয়ার চেষ্টা করি। ডেভেলপমেন্টের ছেলেদের সাথে কথা বলার চেষ্টা করি।

তিনি আরও বলেন, কাজ না থাকলেও আমি বোর্ডে যাই, আড্ডা-টাড্ডা মারি। যার ফলে যেটা হয় যে, আমার সাথে কোনো দূরত্ব থাকে না। খেলোয়াড়রা আমার সাথে যে কোনো কথা বলতে পারে। নিজের প্রবলেমের কথা তারা আমাকে বলতে পারে।

ক্রিকেট বোর্ডে কর্তাব্যক্তিদের নিয়ে সাকিব ও মাশরাফির সমালোচনা প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনাক সুজন বলেন, আমি যেটা মনে করি- তারা যা বলেছে, নিশ্চয়ই ক্রিকেটের ভালোর জন্যই বলেছে। আমি মনে করি বোর্ডে যারা আছেন সবাই চেষ্টা করেন। অনেক সময় তারা পারেন না। তারপরও চেষ্টা করেন। কমবেশি হয় অনেক সময়। আকরাম ভাইও কাজ করেন। অনেক সময় চোখে পড়ে না।

জাতীয় দলের সাবেক এই ম্যানেজার আরও বলেন, মাশরাফি ও সাকিব তো আমাদেরই লোক। মাশরাফি হয়তো এখন এমপি, কিন্তু লোকে তো তাকে এখনও ক্যাপ্টেন হিসেবেই চেনে। সাকিব তো এখনও খেলছে। ফলে ওরা তো ক্রিকেটের বাইরের কেউ না। ওরা ক্রিকেটের উন্নতির জন্যই কথা বলবে। আর পাপন ভাই এমন একটা লোক যার কাছে কিছু চেয়ে কেউ ‘না’ শোনেনি। পাপন ভাই ক্রিকেটে কোনো সমস্যা থাকতে দেবেন বলে মনে হয় না। আমার মনে হয় পাপন ভাই এগুলো সহজেই সমাধান করবেন। সামনে অনেক ট্যুর আছে, আমাদের মূল উদ্দেশ্য থাকা উচিত এই ট্যুরগুলোতে ভালো খেলা।সূত্র:যুগান্তর

দৈনিক বরিশাল ২৪

‘কাজ না থাকলেও বোর্ডে যাই, আড্ডা-টাড্ডা মারি’

মঙ্গলবার, মার্চ ৩০, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া