ক্রিকেট বাঁচাতে বিনা পারিশ্রমিকে খেলতে চান জিম্বাবুয়ের ক্রিকেটাররা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ক্রিকেট বাঁচাতে বিনা পারিশ্রমিকে খেলতে চান জিম্বাবুয়ের ক্রিকেটাররা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩০, ২০১৯ ৭:১০ অপরাহ্ণ
A- A A+ Print

ক্রিকেট বাঁচাতে বিনা পারিশ্রমিকে খেলতে চান জিম্বাবুয়ের ক্রিকেটাররা

৮১

জিম্বাবুয়ের ক্রিকেট দেশবাসীকে একাধিক গর্বের মুহূর্ত উপহার দিয়েছে। এই জিম্বাবুয়ের থেকেই উঠে এসেছেন অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিকদের মতো বিশ্বখ্যাত ক্রিকেটাররা।

সেই জিম্বাবুয়ের ওপরে এভাবে সাসপেনশনের খাঁড়া নেমে এসেছে, সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেটাররা।

অনেকের আশঙ্কা, জিম্বাবুয়ের কপালে শেষমেশ কেনিয়ার ভাগ্যই রয়েছে। এই পরিস্থিতিতে দেশের ক্রিকেটকে বাঁচাতে অভিনব এক বার্তা দিলেন ক্রিকেটাররা।

প্রয়োজনে বিনা পারিশ্রমিকে তারা খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ক্রিকেটাররা। এই প্রসঙ্গে দলের এক ক্রিকেটার এক নামী ক্রিকেট ওয়েবসাইটকে বলেন, আমরা বিনা পারিশ্রমিকে খেলব।

দেশের ক্রিকেটকে বাঁচাতে হলে খেলা চালিয়ে যেতে হবে। আমাদের পরবর্তী টুর্নামেন্টে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব। আমাদের ওখানে সুযোগ দিলে আমরা খেলব।

তবে মনে করা হচ্ছে, আগামী মাসের এই যোগ্যতা অর্জনকারী টুর্নামেন্টে জিম্বাবুয়ের অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু তারা যদি চায় তা হলে দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলতে পারে।

যদিও সাসপেনশনের আওতায় থাকা জিম্বাবুয়ের ক্রিকেটকে কোনো আর্থিক অনুদান দেবে না আইসিসি। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ক্রিকেটারদের এই বার্তাটি।

তারা যদি সত্যি বিনা পারিশ্রমিকে খেলতে রাজি হন, তাহলে দেশের মানুষ আবার ক্রিকেট দেখবেন।

আগামী কয়েক মাস ঠাসা সূচি রয়েছে জিম্বাবুয়ের।

দৈনিক বরিশাল ২৪

ক্রিকেট বাঁচাতে বিনা পারিশ্রমিকে খেলতে চান জিম্বাবুয়ের ক্রিকেটাররা

মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯ ৭:১০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ