ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে বিসিবির বৈঠক আজ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে বিসিবির বৈঠক আজ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২২, ২০১৯ ১২:২২ অপরাহ্ণ
A- A A+ Print

ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে বিসিবির বৈঠক আজ

৭৪

স্পোর্টস নিউজ:ক্রিকেটারদের বেতন-ভাতা ও বৈষম্য নিয়ে ডাক দেওয়া ধর্মঘটে হুট করে অচলাবস্থা তৈরি হয়েছে ক্রিকেট অঙ্গনে। ক্রিকেটাররা এক হয়ে ১১ দফা দাবি উত্থাপন করে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এই দাবি না মানা হলে সব ধরনের ক্রিকেট খেলা থেকে বিরত থাকবেন ক্রিকেটাররা। এতে অনিশ্চয়তায় পড়ে গেল বাংলাদেশের ভারত সফর ও চলমান জাতীয় লিগ।

সমস্যা সমাধানের জন্য আজ মঙ্গলবার দুপুর ১২টায় বৈঠকে বসবেন বিসিবির কর্মকর্তারা। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এ কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বিসিবির পরিচালনা পর্ষদের যেসব সদস্য ঢাকায় আছেন, তাদের নিয়ে আলোচনায় বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, খেলোয়াড়দের উন্নয়নে কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (কোয়াব) দুপুরে সাংবাদিকদের সঙ্গে ক্রিকেটারদের ধর্মঘটের বিষয়ে কথা বলবে বলে জানা গেছে।

গতকাল সোমবার মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের মুখপাত্র হয়ে সংবাদ সম্মেলন করেন জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহর মতো সিনিয়র ক্রিকেটাররাও। ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানো, কোয়াবের প্রেসিডেন্ট-সেক্রেটারির পদত্যাগসহ মোট ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন তারা।

দৈনিক বরিশাল ২৪

ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে বিসিবির বৈঠক আজ

মঙ্গলবার, অক্টোবর ২২, ২০১৯ ১২:২২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ