ক্রিকেটের নতুন সংস্করণ ১০০ বলের ‘দ্য হানড্রেড’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ক্রিকেটের নতুন সংস্করণ ১০০ বলের ‘দ্য হানড্রেড’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৫, ২০১৯ ২:১৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

ক্রিকেটের নতুন সংস্করণ ১০০ বলের ‘দ্য হানড্রেড’

৭১

স্পোর্টস নিউজ:ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার আসছে ক্রিকেটের নতুন সংস্করণ ১০০ বলের ক্রিকেট ‘দ্য হানড্রেড’। এই টুর্নামেন্টেও থাকছেন নামি দামি সব ক্রিকেটার। যাদের মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৬ জন।

সাকিব আল হাসান যে এই নতুন ফরমেটের ক্রিকেটে খেলতে যাবেন, সেই খবর বেরিয়েছিল আগেই। এবার তার সঙ্গে খেলোয়াড় ড্রাফটে যুক্ত হলো আরও ৫টি নাম-তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এর মধ্যে সাকিব আর তামিমের দাম সবচেয়ে বেশি। দুজনেরই বেস প্রাইজ (ভিত্তিমূল্য) ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা।

সাকিব-তামিমের মতো বেস প্রাইজের খেলোয়াড় তালিকায় আছেন হরভজন সিং, আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল, রশিদ খান, সন্দ্বীপ লামিচানে, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও কাইরন পোলার্ড।

সম্ভাব্য সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড, যেখানে আছেন ৮ খেলোয়াড়। তারা হলেন- স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, লাসিথ মালিঙ্গা ও ক্রিস গেইল।

মোট ১৬৫ জন বিদেশি ক্রিকেটারের নাম নিবন্ধিত হয়েছে ড্রাফট তালিকায়। এর মধ্যে ৬৭ জন ক্রিকেটারের কোনো বেস প্রাইজ ঠিক হয়নি। তবে টুর্নামেন্টে সুযোগ পেলেই মুশফিক, মোস্তাফিজরা কমপক্ষে ৩০ হাজার পাউন্ড করে পাবেন। এটাই সর্বনিম্ন ভিত্তিমূল্য।

ইংল্যান্ডের আটটি দল নিয়ে ১০০ বলের এ টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ১৭ জুলাই থেকে। প্রত্যেক দল তাদের স্কোয়াডে ও একাদশে রাখতে পারবে তিনজন করে বিদেশি খেলোয়াড়।

দৈনিক বরিশাল ২৪

ক্রিকেটের নতুন সংস্করণ ১০০ বলের ‘দ্য হানড্রেড’

শনিবার, অক্টোবর ৫, ২০১৯ ২:১৩ পূর্বাহ্ণ | আপডেটঃ অক্টোবর ০৫, ২০১৯ ২:১৩ পূর্বাহ্ণ
৭১

স্পোর্টস নিউজ:ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার আসছে ক্রিকেটের নতুন সংস্করণ ১০০ বলের ক্রিকেট ‘দ্য হানড্রেড’। এই টুর্নামেন্টেও থাকছেন নামি দামি সব ক্রিকেটার। যাদের মধ্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৬ জন।

সাকিব আল হাসান যে এই নতুন ফরমেটের ক্রিকেটে খেলতে যাবেন, সেই খবর বেরিয়েছিল আগেই। এবার তার সঙ্গে খেলোয়াড় ড্রাফটে যুক্ত হলো আরও ৫টি নাম-তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এর মধ্যে সাকিব আর তামিমের দাম সবচেয়ে বেশি। দুজনেরই বেস প্রাইজ (ভিত্তিমূল্য) ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা।

সাকিব-তামিমের মতো বেস প্রাইজের খেলোয়াড় তালিকায় আছেন হরভজন সিং, আন্দ্রে রাসেল, গ্লেন ম্যাক্সওয়েল, রশিদ খান, সন্দ্বীপ লামিচানে, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, সুনীল নারিন ও কাইরন পোলার্ড।

সম্ভাব্য সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড, যেখানে আছেন ৮ খেলোয়াড়। তারা হলেন- স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, কুইন্টন ডি কক, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, লাসিথ মালিঙ্গা ও ক্রিস গেইল।

মোট ১৬৫ জন বিদেশি ক্রিকেটারের নাম নিবন্ধিত হয়েছে ড্রাফট তালিকায়। এর মধ্যে ৬৭ জন ক্রিকেটারের কোনো বেস প্রাইজ ঠিক হয়নি। তবে টুর্নামেন্টে সুযোগ পেলেই মুশফিক, মোস্তাফিজরা কমপক্ষে ৩০ হাজার পাউন্ড করে পাবেন। এটাই সর্বনিম্ন ভিত্তিমূল্য।

ইংল্যান্ডের আটটি দল নিয়ে ১০০ বলের এ টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ১৭ জুলাই থেকে। প্রত্যেক দল তাদের স্কোয়াডে ও একাদশে রাখতে পারবে তিনজন করে বিদেশি খেলোয়াড়।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ