গোটা দেশে করোনা আক্রান্তের র‍্যাংকিং এ কক্সবাজার শীর্ষ ৬-এ অবস্থান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গোটা দেশে করোনা আক্রান্তের র‍্যাংকিং এ কক্সবাজার শীর্ষ ৬-এ অবস্থান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০৫, ২০২০ ১:৪২ পূর্বাহ্ণ
A- A A+ Print

গোটা দেশে করোনা আক্রান্তের র‍্যাংকিং এ কক্সবাজার শীর্ষ ৬-এ অবস্থান

৮৪

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি: গোটা দেশের করোনা সংক্রমণ, আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নির্ণয় র‍্যাংকিং এ ৬৪ টি জেলার মধ্যে কক্সবাজার দেশের ৬ নম্বর শীর্ষ স্থানে রয়েছে।

বিবিসি বাংলার পরিসংখ্যানে দেশের  মানচিত্রের আলোকে জেলা ভিত্তিক আজকের সর্বশেষ করোনা আপডেট যে তথ্য পাওয়া গেল। করোনায় সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান র‍্যাংকিং এ দেশে প্রথম সারিতে রয়েছে ঢাকা মহানগর ও ঢাকা জেলা। মোট আক্রান্ত ১৯৩০৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে, চট্টগ্রাম জেলা (মহানগর উত্তর, দক্ষিণ) মোট আক্রান্ত ২৬৬২ জন। তৃতীয় স্থানে রয়েছে, ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলা, মোট আক্রান্ত ২৩৩৩ জন।  চতূর্থ স্থানে গাজীপুর মোট আক্রান্ত ১১১৫ জন। পঞ্চমে কুমিল্লা জেলা, আক্রান্ত সংখ্যা  ১০৩৮ জন। তবে ষষ্ঠ স্থানে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ পর্যটন নগরী কক্সবাজার জেলা, মোট আক্রান্ত ৮৮৭ জন।

আইইডিসিআর এর বিশেষজ্ঞগণ মন্তব্য করেছেন চলমান পরিস্থিতিতে করোনা সংক্রমণের হার বাড়তে থাকলে আগামী ১৫ দিনের মধ্যে কক্সবাজার দেশের শীর্ষে অবস্থান করতে পারে এমনটা আশংকা তাদের।

এশিয়ার বৃহত্তম শরণার্থী ক্যাম্প কক্সবাজার জেলাতে। রোহিঙ্গা ক্যাম্পে করোনা ভাইরাসের প্রদূর্ভাব বৃদ্ধি পেতে থাকলে দেশে প্রধান করোনা হটস্পটে পরিণত হতে পারে এমনটি আশংকা স্থানীয় জনপ্রতিনিধিদের।

ক্যাম্প সংলগ্ন স্টেশন গুলোতে দীর্ঘ যানজট, রোহিঙ্গাদের অসচেতনতা, ক্যাম্পে কর্মরত এনজিওগুলো জেলার বাইরের কর্মীদের কোয়ারান্টাইন না মেনে তাদের অবাধ বিচরণে স্থানীয়রা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এনজিওগুলোর কোয়ারান্টাইন নিশ্চিত করতে উখিয়া-টেকনাফবাসী জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

দৈনিক বরিশাল ২৪

গোটা দেশে করোনা আক্রান্তের র‍্যাংকিং এ কক্সবাজার শীর্ষ ৬-এ অবস্থান

শুক্রবার, জুন ৫, ২০২০ ১:৪২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত