গৌরনদীতে আ'লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গৌরনদীতে আ'লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৬, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

গৌরনদীতে আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

৪৩

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বিসিসি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে বিজয়ী করার অভিপ্রায়ে গতকাল গৌরনদী পৌরসভা প্রাংগনে অনুষ্ঠিত হলো আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা। সভায় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ,পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম, বেশ কয়েকজন কেন্দ্রীয় ও কয়েকজন সংসদ সদস্য উপস্থিত থাকলেও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সভায় উপস্থিত হননি বিসিসি নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। পাশাপাশি আসেননি বর্তমান মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ফলে তেমন কোন চমকপ্রদ ঘটনা ঘটেনি উক্ত সভায়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সাদেক পন্থী স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, সাদেক ভাই সভায় না আসায় আপাতত আমরা হতাশ। আমাদের প্রত্যাশা ছিল, তিনি আসবেন এবং নৌকার পক্ষে নির্বাচন পরিচালনার জন্য দিক নির্দেশনা দিবেন। অপরদিকে, খোকন সেরনিয়াবাত সমর্থক এক নেতা জানান, যেহেতু বরিশাল আওয়ামী লীগে খোকন সেরনিয়াবাত এর কোন পদবি নেই, সেহেতু নিয়মতান্ত্রিক ভাবেই তিনি উক্ত সভায় যোগদান করেনি।

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সিনিয়র সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি) সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে যে কোন মূল্যে নৌকার প্রাথী খোকন সেরনিয়াবাতকে জয় করাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং উন্নয়নের ধারাকে অব্যহৃতি রাখতে হয়, তাহলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার কোন বিকল্প নাই। বিধায় আগামি ১২জুন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে জয়যুক্ত করাতে হবে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত) কে বিজয়ী করার লক্ষ্যে গতকাল বিকাল ৪টার দিকে গৌরনদীতে বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্য কালে তিনি এ কথা গুলো বলেন।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গৌরনদী পৌর কার্যালয় প্রাঙ্গনে নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার, জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক আ.ফ,ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী (অবসরপ্রাপ্ত কর্নেল) জাহিদ ফারুক (এমপি), সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, সংসদ সদস্য মো. শাহআলম তালুকদার, রুবিনা আক্তার মিরা, ক্দ্রেীয় সদস্য গোলাম রাব্বানী চুন্নু, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও
বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি, জেলার ১০ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক, ১০ উপজেলা চেয়ারম্যান, ৬ পৌর সভার মেয়র ও বরিশাল মহানগর ৩০টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।
আবুল হাসানাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে কাজ করতে হবে। মনকষ্ট থাকতে পারে কিন্তু নৌকার বিপক্ষে যাওয়ার সুযোগ নাই। আমার অতীতের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকলে মিলে একাকার হয়ে নৌকার বিজয়ে কাজ করবো। বর্তমান মেয়র সাদেক আবদুল্লাহ মনোনয়ন না পাওয়ায় তার অনুসারিরা মনে কষ্ট পেয়েছেন সেই কষ্ট ভুলে দলের মনোনয়ন প্রাপ্ত খোকন সেরনিয়াবাতের পক্ষে সকল নেতাকর্মীর প্রতি কাজ করারও তিনি আহবান জানান। আ. খ. ম বাহাউদ্দিন নাসিম বলেন, বর্তমান মেয়র ঢাকায় রয়েছেন তিনি ঢাকা থেকে নির্বাচন পরিচালনায় সর্বরকম কার্যক্রম পরিচালনা করবেন এবং নৌকা প্রতীককে বিজয়ী করবেন। তিনি আরো বলেন, নৌকার বিপক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বরিশাল ২৪

গৌরনদীতে আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শুক্রবার, মে ২৬, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড