ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আসার আগেই মায়ের কোলে এলো বুলবুলি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আসার আগেই মায়ের কোলে এলো বুলবুলি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ০৯, ২০১৯ ১১:৩৮ অপরাহ্ণ
A- A A+ Print

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আসার আগেই মায়ের কোলে এলো বুলবুলি

৭৬

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় বুলবুলের আক্রমণে যখন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মানুষ নিজেদের ঘর-বাড়ি, সম্পদ রক্ষায় ব্যতিব্যস্ত, হুমায়রা বেগমের কোলজুড়ে আসে এক কন্যা সন্তান। তাই প্রলয়কারী এই দুর্যোগের নামের সঙ্গে মিলিয়ে শিশুটির নাম রাখা হয় বুলবুলি।

আজ শনিবার বেলা দেড়টার দিকে জন্ম নেয় বুলবুলি আক্তার বন্যা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে জন্ম তার। মেয়ে ও মা দুজনেই ভালো আছেন। বর্তমানে কলাপাড়া পৌর শহরের মংগলসুখ সড়ক এলাকায় নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীনের বাড়িতে তারা আশ্রয়ে আছেন।

বুলবুলির বাবার নাম আবুল কালাম। পেশায় তিনি ডেকোরেটর শ্রমিক। মেয়ের জন্মের পর তার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘মোরা গরিব মানু (মানুষ)। দিন আনি দিন খাই। মোর কষ্টের মধ্যেও আইজগো বইন্যার দিন মাইয়াডার জন্মের খবরে খুব খুশি হইছি। মাইয়াডার লইগ্যা দোয়া করবেন।’

বুলবুলির জন্মের পর খবর পেয়ে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীনের সঙ্গে যোগযোগ করা হয়। তিনি বলেন, ‘নীলগঞ্জ আবাসনে এক মা কন্যা সন্তান প্রসব করেছে খবর পেয়ে সেখানে ছুটে যাই। তারা গরিব পরিবারের। আবাসনের ভাঙা ঘর, সুব্যবস্থাও নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘরটি আরও নড়বড়ে হয়ে পড়েছে। এ অবস্থায় মা-মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছি।’

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূলের ওপর দিয়ে বয়ে যাবে জানার পর সেটির সঙ্গে মিল রেখে তার মায়ের সঙ্গে আলাপ করে শিশুটির নাম বুলবুলি রাখা হয়েছে বলেও জানান শাহেলা পারভীন।

দৈনিক বরিশাল ২৪

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আসার আগেই মায়ের কোলে এলো বুলবুলি

শনিবার, নভেম্বর ৯, ২০১৯ ১১:৩৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ