চট্টগ্রামে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২৬, ২০১৯ ৯:৩৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০১

আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্রগ্রাম নগরের খুলশীর সামাজিক সংগঠন চিটাগাং ইয়ুথ ফোরামের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ‘বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের-২০১৯’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে অতিথিরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন বলেন, ১৯৬৬ সালের ছয় দফা থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৪ বছর কারাগারে কাটিয়েছিলেন বাঙালি জাতির জন্য।

১৯৭৫ সালের ঘাতকরা এই মহান নেতাসহ পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু এরপরও জাতির জনকের আদর্শকে কেউ মুছতে পারেনি। এর প্রমাণ বঙ্গবন্ধুর নামে আয়োজিত এই টুর্নামেন্ট। ‘বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানতে হবে সবাইকে। যে জাতি ইতিহাস ভুলে যায়, সে জাতি উন্নতি লাভ করতে পারে না।’ উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ও চবি সাংবাদিক সমিতির (চবিসাস) সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী।

সংগঠনের সদস্য পার্থ প্রতীম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তরুণ সমাজসেবক ফয়সাল আমিন ও তয়াসিফ আল মাহমুদ, চিটাগাং ইয়ুথ ফোরামের সদস্য জাহিদুল ইসলাম, সুমন চৌধুরী, নাজির আহমেদ, রাজু আহমেদ, বিপ্লব হোসেন, ঈমান এইচ রাসেল, আল আমিন, মোহাম্মদ আসিফ, শরীফুল ইসলাম, শাকিল ইমু ও ইনতিসার তানজিল প্রমুখ। প্রসঙ্গত, বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের-২০১৯ উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয়েছে মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব ও রেসকোর্স। টুর্নামেন্টে নগরে বিভিন্ন এলাকার মোট ২২টি দল অংশ নিয়েছে।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৯ ৯:৩৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ