চট্টগ্রাম নগরের মোড়ে মোড়ে যানজট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রাম নগরের মোড়ে মোড়ে যানজট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১২, ২০১৯ ৯:৫২ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রাম নগরের মোড়ে মোড়ে যানজট

৬২

আব্দুল করিম, চট্রগ্রাম: শনিবার(১২অক্টোবর) দুপুর ১২টা। নগরের রিয়াজউদ্দীন বাজার আমতল মোড়। পশ্চিম পাশে অপর্ণাচরণ স্কুলের পাশে রাস্তা দখল করে দাঁড়িয়ে আছে বহদ্দারহাটগামী কয়েকটি টেম্পু।

যাত্রী উঠানো নিয়ে যারা রীতিমতো প্রতিযোগিতায় মত্ত। এদিকে ওই টেম্পুগুলো এলোমেলোভাবে রাস্তা দখল করায় পেছেনে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি যানবাহন। এ কারণে লেগে গেছে যানজট। অথচ মোড়েই কর্মরত আছেন ট্রাফিক পুলিশ।

যানজট হলেও সেদিকে তাঁর খেয়াল নেই। নগরের গুরুত্বপূর্ণ মোড় কোতোয়ালিতেও দেখা গেল যানজটের চিত্র। কোতোয়ালি থানার মোড়ের সামনে রাস্তার উপর পার্কিং করা আছে বেশ কয়েকটি গাড়ি।

কোতোয়ালি থানার সামনিই ট্রাফিক বক্স, অথচ সেই মোড় ঘিরেই যানজট! লালদীঘির দিকে যাওয়ার পথে কোতোয়ালি মোড়ের সিডিএ ভবনের সামনে যাত্রীর প্রতীক্ষায় অনেকটা সময় দাঁড়িয়ে আছে বাস, টেম্পু ও হিউমার হলার।

হিউমান হলারগুলো এমনভাবে রাস্তায় দাঁড়ায় যাতে আরেকটি হিউমান হলার তাকে ক্রস করে যেতে পারে না। যানজটের অন্যতম প্রধান কারণ এটি। আন্দরকিল্লা মোড়েও দেখা গেল যানজট। এ সড়কের চারদিক দখল করে আছে ৬০-৭০ জন ভ্রাম্যমাণ হকার।

এসব হকারের কেউ দখল করে আছে সড়ক, আবার কেউ ফুটপাত। আবার সড়কের যত্রতত্র পার্কিং করা আছে কার, অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল। এতে রাস্তা আরও ছোট হয়ে গেছে। ফলে দেখা দিয়েছে তীব্র যানজট। অথচ অথচ মোড়েই কর্মরত আছেন ট্রাফিক পুলিশ!

নগরের গুরুত্বপূর্ণ জিইসি মোড়েও প্রায় সময় থাকে যানজট। এখানে যানজটের প্রধান কারণ রাস্তায় দাঁড়িয়ে গণপরিবহনের যাত্রী উঠা-নামা করানো। এই মোড়ে নিয়মিত ট্রাফিক পুলিশ থাকে, আবার যানজটও নিয়মিত।

নগরের ওয়াসার মোড়ে যানজটে আটকে পড়েছেন রিকশাযাত্রী গৃহিণী জেসমিন আক্তার। চার বছরের মেয়েকে নিয়ে তিনি কুসুমবাগ যাচ্ছিলেন। তিনি বলেন, আমার বাসা লালখানবাজার থেকে কুসুমবাগের দূরত্ব দুই কিলোমিটারের চেয়েও কম। অথচ সামান্য এই দূরত্ব অতিক্রম করতেই প্রায়সময় আধঘণ্টারও বেশি সময় লাগে।

ট্রাফিক পুলিশ থাকার পরও কেন যানজট হয় তা আমার কাছে পরিষ্কার নয়। নগরের মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ থাকার পরও কেন যানজট হয় জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমদ খান বলেন, ট্রাফিক পুলিশ চেষ্টা করছে নগরের প্রতিটি মোড়ের যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনতে।

এজন্য ট্রাফিক পুলিশের পাশাপাশি চালকদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, রিকশা ও অটেরিকশা চালকদের বেশিরভাগই অশিক্ষত। তারা মোড়গুলোতে যত্রতত্র দাঁড়িয়ে থাকে। তাদের জন্য সুনির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থাও নেই।

আবার একটির পেছনে আরেকটি বাস আড়াআড়িভাবে দাঁড়ায়। এতে পেছনের গাড়ি আটকে যায়। বাস স্টপেজগুলো মোড় থেকে একটু দূরে সরিয়ে নিতে হবে। সেখানেই যাত্রী উঠানামার ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে সিটি করপোরেশনের সহযোগিতা প্রয়োজন।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রাম নগরের মোড়ে মোড়ে যানজট

শনিবার, অক্টোবর ১২, ২০১৯ ৯:৫২ অপরাহ্ণ | আপডেটঃ অক্টোবর ১২, ২০১৯ ৯:৫৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত