চরফ্যাশনে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সোয়েব চৌধুরী,চরফ্যাশন, ভোলা প্রতিনিধি : “আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ” আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলায় পল্লী উন্নয়নবিভাগ,প্রধান কার্যলয় ও বরিশাল জোনের আয়োজনে ইসলামী ব্যাংক আরডিএস গ্রাহক সমাবেশ ও মেলা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২অক্টোবর) বিকেল ৩টায় চরফ্যাশন উপজেলা ব্রোজগোপাল টাউনহলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মুনিরুল মওলা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম জুবায়ের আজম হেলালী
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আরডিডি,আরোও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র।
সমাবেশে ইসলামী ব্যাংক চরফ্যাশন উপজেলা শাখার ম্যানেজার আবু সালেহের সভাপতিত্বে ও অফিসার সুয়েজ করিমের সঞ্চালনায় অন্যান্য অতিথীদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, চরফ্যাশন সদর
থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিনসহ চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ব্যাংক এ দেশের জনসাধারণের জন্য কর্মসংস্থানে উদ্যোগী হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলাদে
শ গড়ার প্রত্যয়কে বাস্তবায়ন করার সহযোগীতায় ইসলামী ব্যাংক কৃষিসহ প্রত্যেক স্তরে বিনিয়োগ করছে। সাড়া দেশে ৬৫লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক। এছাড়াও বক্তারা আরোও বলেন, বাংলাদেশের বড়বড় শিল্প কারখানা থেকে শুরু করে ক্ষুদ্র কুটির শিল্পেও সাধারণ জনগনের মাঝে আমরা বিনিয়োগ করেছি শুধু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে।
সমাবেশে শতশত নারী গ্রাহকের উপস্থিতিতে চরফ্যাশন উপজেলা ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার আবু সালেহের সমাপণী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এসময় অতিথিরা টাউনহল সংলগ্ন মেলার স্টলের বিভিন্ন
কুটির শিল্পের তৈরি পণ্যসামগ্রী পরিদর্শণ করেন।












