চরফ্যাশনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি জ্যাকব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চরফ্যাশনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি জ্যাকব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১০, ২০১৯ ১:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

চরফ্যাশনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি জ্যাকব

১১২

সোহেব চৌধুরী, চরফ্যাশন (ভোলা)প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে গতকাল রাতে ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ঘর-বাড়ি ভেঙ্গে ৮টি ঘর ভেঙ্গে যায় এসময় বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া যায়। (রোববার ১০নভেম্বর) বেলা ১১টায় স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গতকাল রাত ৯টায় মুশুলধারে ঝড়বৃষ্টি শুরু হলে ওসমানগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুল মোতালেব ও তার ছেলে মামুন ও বিল্লালের ৩টি ঘরসহ পাশের বাড়ির আব্দুল মুনাফের বসত ঘরটিও বিধ্বস্ত হয়। এসময় ওই এলাকার রাস্তার গাছপালাও উপড়ে পরেছে বলে জানান স্থানীয় বাসিন্দা মোঃ মুন্না। এছাড়াও চরফ্যাশন উপজেলার ঢালচর, কুকরি-মুকরি, চর নিজাম,মনপুরা উপজেলার চরমোজাম্মেল ও কলাতলির চরের নিন্মাঞ্চল এলাকা গতকাল রাত ৪ টার দিকে প্লাবিত হয়েছে বলে স্থানীয় সূত্রে যানা যায়। এওয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম খোকন জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৭নং ওয়ার্ডের ৮টি ঘর বিধ্বস্ত হয়েছে। এসময় এলাকার রাস্তাঘাটের অনেক গাছপালা উপরে পরে বলেও জানান তিনি।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ভোরের কাগজ প্রতিবেদককে মুঠো ফোনে জানান, এওয়াজপুর,চর কলমি ও ওসমানগঞ্জের বেশকিছু বাড়িতে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য নিশ্চিত হয়েছি এবং আমরা উপজেলার ২১টি ইউনিয়নের সকল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছি। হতাহতের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিরাজ উদ্দিন বলেন, লালমোহনের উপজেলার কয়েকজন চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছে, আর চরফ্যাশন উপজেলার হতাহতদের আমাদের মেডিকেল টিম ঘটনাস্থলে তাদের প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছে এছাড়াও আমরা প্রত্যেক ইউনিয়নে যোগাযোগ করছি।

দৈনিক বরিশাল ২৪

চরফ্যাশনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি জ্যাকব

রবিবার, নভেম্বর ১০, ২০১৯ ১:৫০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত