চাঁদপুরে সাড়ে ১০ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাঁদপুরে সাড়ে ১০ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৫, ২০১৯ ১:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

চাঁদপুরে সাড়ে ১০ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

৬০

অনলাইন নিউজ:চাঁদপুরের রাজ-রাজেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ১০ কোটি ৫০ লাখ টাকা সমমূল্যের ২৫ লাখ মিটার ইলিশ মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে নৌ-পুলিশ।

সোমবার নৌ-পুলিশ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৯ উপলক্ষে নৌ পুলিশ আয়োজিত নৌ-র‌্যালী গত ৭ অক্টোবর রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুর হয়ে সুরেশ্বর পর্যন্ত যায়। র‌্যালীতে নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামসহ ইউনিটের অন্য উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ডিআইজি আতিকুল ইসলামের নেতৃত্বে ইলিশ মাছ ধরার কারেন্ট জাল জব্দের পর জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ডিআইজি আতিকুল মা ইলিশ সংরক্ষণের জন্য ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ রাখার আহ্বান জানিয়ে বলেন, এতে ভবিষ্যতে বিপুল পরিমাণ ইলিশ আহরণ করা সম্ভব হবে এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়া যাবে। এছাড়া তিনি মাছ ধরা বন্ধে নৌ পুলিশসহ অন্যান্য সংশ্লিষ্ট সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

নৌ পুলিশ জানিয়েছে, ইউনিটের ঢাকা অঞ্চলে ১ জন এসপি, ১ জন অতিরিক্ত পুলিশ সুপার, ২ জন সহকারী পুলিশ সুপারসহ ১৩০ জন তদনিম্মসদস্য মাঠ পর্যায়ে ‘মা ইলিশ সংরক্ষণে’ কুতুবপুর নৌ ফাঁড়ি, মাওয়া নৌ ফাঁড়ি, চর আব্দুল্লাহপুর নৌ ফাঁড়ি, গজারিয়া নৌ ফাঁড়ি, কলাগাছিয়া নৌ ফাঁড়ি, খাককান্দা নৌ ফাঁড়ি। বৈদ্বেরাবাজার নৌ ফাঁড়ি, করিমপুর নৌ ফাঁড়ি, বঙ্গারচর নৌ ফাঁড়িতে কাজ করবে।

কিশোরগঞ্জ অঞ্চলে একজন পুলিশ সুপার একজন সহকারি পুলিশ সুপারসহ মোট ৩৯ জন সদস্য ভৈরব, ছলিমগঞ্জ, দবাজাইল, চানটাঘাট এবং লালপুর নৌ ফাঁড়ি অভিযানিক কার্যক্রম চলবে। ফরিদপুর অঞ্চেলে একজন পুলিশ সুপার, একজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ মোট ৫২ নৌ পুলিশ সদস্য মাঠ পর্যায়ে কাজ করবে। টাঙ্গাইল অঞ্চলে একজন পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার সহ মোট ১০০ সদস্য বাহাদুরবাদ ঘাট, চৌহালী, নগড়, বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমে, বালহদিঘাট, ফুলছাড়ি, লক্ষীপুর, ভূয়াপুর, আবএমপি ও গোদাগাড়ি এলাকায় মাঠ পর্যায়ে অভিযান চলবে।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম উত্তরাঞ্চলের দায়িত্বে থাকবেন অপরদিকে দক্ষিণাঞ্চলের দায়িত্বে থাকবেন অতিরিক্ত ডিআইজি মো. মোল্লা নজরুল ইসলাম। চাঁদপুর অঞ্চেলের দায়িত্বে থাকবেন একজন পুলিশ সুপার। একজন এসপিসহ মোট ১৪০ জন।

এছাড়া বরিশাল অঞ্চলে ১ জন পুলিশ সুপারের নেতৃত্বে ৯২ জন নৌ পুলিশ সদস্য কাজ করবে। চট্টগ্রাম ১ জন পুলিশ সুপারের নেতৃত্বে ২ জন এএসপিসহ ৫৭ জন নৌ পুলিশ সদস্য কাজ করবে। খুলনা অঞ্চলে ১ জন পুলিশ সুপারের নেতৃত্বে ১ জন এএসপিসহ ১৩৬ জন সদস্য কাজ করবে।

দৈনিক বরিশাল ২৪

চাঁদপুরে সাড়ে ১০ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ ১:২৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত