চাল বিতরণে অনিয়ম,ভোলার মনপুরা ইউপি চেয়ারম্যান বরখাস্ত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চাল বিতরণে অনিয়ম,ভোলার মনপুরা ইউপি চেয়ারম্যান বরখাস্ত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০১, ২০২০ ৪:২২ অপরাহ্ণ
A- A A+ Print

চাল বিতরণে অনিয়ম,ভোলার মনপুরা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

১০৮
ভোলা প্রতিনিধিঃ মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ভোলা জেলার মনপুরা উপজেলার  মনপুরা ইউপি চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীরের সাময়িকভাবে  বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
শুক্রবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক  প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভোলা জেলার মনপুরা ইউপি চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীরের বিরুদ্ধে মৎস্য ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে ।
উল্লেখিত চেয়ারম্যান ও সদস্য কর্তৃক সংঘটিত অপরাধ মূলক কার্যক্রমের প্রেক্ষিতে তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। কাজেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হল।
একইসময় পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না- তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়।
উল্লেখ্য ইলিশের উৎপাদন বাড়াতে ভোলার মেঘনা-তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার নদীতে দুই মাস ইলিশ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞার সময়ে সরকারিভাবে নিবন্ধিত প্রত্যেক জেলেকে চার মাসে ৪০ কেজি করে ১৬০ কেজি চাল দেয়ার কথা ছিল।
এর মধ্যে ফেব্রুয়ারি-মার্চে ৮০ কেজি করে চাল দেয়ার কথা। কিন্তু ৩০ কেজি করে চাল দেন ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর। জেলেদের অভিযোগের কারনে জেলা প্রশাসকের র্নিবাহি ম্যাজিস্টেট সরেজমিনে মনপুরা গিয়ে তদন্ত করে আসেন।
এ ছাড়া চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীরের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে চাদাবাজীর অভিযোগ রয়েছে।
দৈনিক বরিশাল ২৪

চাল বিতরণে অনিয়ম,ভোলার মনপুরা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

শুক্রবার, মে ১, ২০২০ ৪:২২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত