‘ছাত্রলীগের ছেলেরা মাদক নিলে ছাত্রলীগগিরি শেষ করে দেব’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘ছাত্রলীগের ছেলেরা মাদক নিলে ছাত্রলীগগিরি শেষ করে দেব’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩১, ২০১৯ ১:০৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

‘ছাত্রলীগের ছেলেরা মাদক নিলে ছাত্রলীগগিরি শেষ করে দেব’

৫৩

মো: ইয়াছিন শেখ(ঈশ্বরদী) পাবনা থেকে:পাবনা-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ শামসুর রহমান শরীফ বলেছেন, ‘ছাত্রলীগের কোনো ছেলে মাদক হাতে নিলে তাঁর ছাত্রলীগগিরি চিতরে শেষ করে দেব। সে বাতিল। নেতা তো দূরের কথা, দলে তার সদস্যপদও বাতিল হয়ে যাবে। যুবলীগ বা আওয়ামী লীগের ক্ষেত্রেও একই কথা। দলে ঘুষ, দুর্নীতি, দাঙ্গাবাজি, গুন্ডামি চলবে না। এসব দল থেকে উৎখাত করতে চাই।’

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদীতে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে।

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ বক্তব্যে ছাত্রলীগের উদ্দেশে বলেন, ‘দেশের নেতৃত্ব দেবে কৃষক, শ্রমিক, লেখাপড়া জানা ভালো মানুষেরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ইউরোপ, আমেরিকা এখন বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক বিস্ময় প্রকাশ করছে।

’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল কাদের, নার্সারি কৃষক আতাউর রহমান প্রমুখ। এই মেলা সাত দিন চলবে।

দৈনিক বরিশাল ২৪

‘ছাত্রলীগের ছেলেরা মাদক নিলে ছাত্রলীগগিরি শেষ করে দেব’

বুধবার, জুলাই ৩১, ২০১৯ ১:০৩ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ