জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ০১, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
A- A A+ Print

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

৩৭৬

অনলাইন নিউজঃ বরিশালের জনপ্রিয় মৌসুমি ফল আমড়া এবার পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ হস্তান্তর করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বরিশালের আমড়া শুধু স্বাদে অনন্য নয়, এটি এ অঞ্চলের সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। স্বতন্ত্র স্বাদ, পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহারের কারণে বরিশালের আমড়া দেশজুড়ে পরিচিত।

এছাড়া স্থানীয়দের মাঝে আমড়াকে ঘিরে রয়েছে এক বিশেষ সংস্কৃতি—খাবার শেষে পরিবেশিত আমড়ার টককে ‘শেষ পাত’ হিসেবে ধরা হয়, যা বরিশালের সনাতন ধর্মাবলম্বী সমাজে দীর্ঘদিনের ঐতিহ্য।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বরিশালের আমড়ার পরিচিতি ও চাহিদা বাড়বে, যা দক্ষিণাঞ্চলের কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।সূত্রঃডেইলি ক্যাম্পাস

দৈনিক বরিশাল ২৪

জিআই পণ্যের স্বীকৃতি পেল বরিশালের আমড়া

বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ