ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ডিসেম্বর ২৭, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ

৮৩৫

অনলাইন নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, একই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সদ্য দলে যোগ দেওয়া গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের নবাই বিশ্বাসের ছেলে।

শনিবার তিনি ঝিনাইদহ সদর থেকে কালীগঞ্জে ভোটার স্থানান্তরের আবেদন করেছেন। এদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি রাজনীতি করেছি। এই আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

তবে দল কাউকে দলীয় মনোনয়ন দেয়নি। যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির কেউ নন। দলের নেতাকর্মীদের দাবিতে আমি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। এদিকে রাশেদ খানের মনোনয়ন বাতিল না হলে গণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

দৈনিক বরিশাল ২৪

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানের বিরুদ্ধে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ

শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ
৮৩৫

অনলাইন নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, একই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সদ্য দলে যোগ দেওয়া গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের নবাই বিশ্বাসের ছেলে।

শনিবার তিনি ঝিনাইদহ সদর থেকে কালীগঞ্জে ভোটার স্থানান্তরের আবেদন করেছেন। এদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি রাজনীতি করেছি। এই আসনে বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

তবে দল কাউকে দলীয় মনোনয়ন দেয়নি। যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপির কেউ নন। দলের নেতাকর্মীদের দাবিতে আমি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। এদিকে রাশেদ খানের মনোনয়ন বাতিল না হলে গণ পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান