টাকাওয়ালা না, খুব সাধারণ একটি ছেলেকে বিয়ে করবেন অভিনেত্রী তিশা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪টাকাওয়ালা না, খুব সাধারণ একটি ছেলেকে বিয়ে করবেন অভিনেত্রী তিশা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ২০, ২০২০ ১:৪৮ পূর্বাহ্ণ
A- A A+ Print

টাকাওয়ালা না, খুব সাধারণ একটি ছেলেকে বিয়ে করবেন অভিনেত্রী তিশা

৩৭

বিনোদন নিউজ: ‘বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। যদিও একা থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি। মাঝেমধ্যে এটাও ভাবি একাকী জীবন ভালোই লাগে। শুধু ফেসবুকে চারপাশের মানুষের বিয়ের পোস্ট দেখলে মনে হয় আমারও বিয়ে করা উচিত।’ কথাগুলো বললেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। বিয়ে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও জানান, ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করলেও আগের মতো ভুল সিদ্ধান্ত তিনি নিতে চান না। মনের মতো জীবনসঙ্গীর জন্য অপেক্ষা করতে প্রস্তুত তিনি।
তিনি বলেন, ‘বিয়ে করব এটা নিয়ে তো লুকানোর কিছু নেই।’ মানুষের জীবনে তো বিভিন্ন ঘটনা ঘটে। তেমন একটি ঘটনা তাঁর জীবনেও ঘটেছে। সে সময় বেশ কষ্টও পেয়েছিলেন তিনি। দুই সন্তান সেই কষ্ট অনেকটাই ভুলিয়ে দিয়েছে।

বিচ্ছেদের পর কাজ কমিয়ে দিলেও ছেলেমেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে কিছুদিন বিরতি দিয়ে সেবারই আবারও কাজে নিয়মিত হয়েছেন তাসনুভা। নিজেকে গুছিয়ে এনেছেন। নির্মাতাদের কাছে তিনি এখন আস্থার নাম।

নিয়মিত অভিনয় চালিয়ে গেলেও আবারও ঘর সংসার করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিয়ে তো একটা সময় করতেই হবে। সেটা এই মুহূর্তে না। বিয়ের জন্য একটু সময় নিতে চাই। আগে বিয়ে করে যে পরিমাণ কষ্ট পেয়েছি, এখন আর সাহস পাই না। তা ছাড়া বিশ্বাস করার মতো কাউকে পাচ্ছি না।’

কয়েক বছর আগে এই অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেন। শুরুতে বিয়ের খবর গোপন রাখেন তিনি। সেই বিয়ের খবর প্রকাশ করেন পরের বছরের ফেব্রুয়ারি মাসে। হঠাৎ করেই চার বছর পর তাঁদের বিবাহবিচ্ছেদের খবর জানা যায়। নিজেদের মধ্যে বোঝাপড়ার সমস্যা দিনের পর দিন চলতে থাকায় তিনি বাধ্য হয়ে তালাকের মতো সিদ্ধান্ত নেন। তখন থেকেই এই অভিনয়শিল্পী দুই সন্তান নিয়ে পরিবারের সঙ্গে থাকেন।

এই অভিনেত্রী জীবনসঙ্গী হিসেবে যেমন মানুষ চান, তেমন মানুষ তাঁর চোখে এখনো পড়েনি। মনের মতো মানুষ না পাওয়া পর্যন্ত বিয়ের কথা মুখে আনতে চান না তিনি।

তাসনুভা তিশা মনে করেন, বিয়েটা বোঝাপড়ার বিষয়। নিজেদের মধ্যে সবার আগে ভালো বোঝাপড়া জরুরি। ভবিষ্যতে বিয়ের ক্ষেত্রে তিনি আর ভুল সিদ্ধান্ত নিতে চান না। তিনি বলেন, ‘একবার ভুল করেছি, দ্বিতীয়বার একই ভুল করতে চাই না। এ জন্য বিয়ে করতে ভয় পাচ্ছি। প্রয়োজনে আমি আরও পাঁচ বছর অপেক্ষা করতে চাই। কিন্তু আমার মনের মতো একটা পাত্র চাই, যাঁকে আমি বুঝব আর সেও আমাকে বুঝতে পারবে।’

তাসনুভা তিশা

তিনি আরও বলেন, ‘বিয়ে করার ক্ষেত্রে আমার চাহিদা খুব বেশি না। টাকাওয়ালা না, খুব সাধারণ একটি ছেলেকে বিয়ে করব, যাঁর সঙ্গে আমার মানসিকতা মিলবে। দিন শেষে আমাদের ভালো বোঝাপড়া থাকবে।’ কথা শেষে তাসনুভা তিশা জানান, বাসা থেকে বিয়ের কথা বললেও সে ক্ষেত্রে তাঁর স্বাধীনতা রয়েছে। ছেলে পছন্দ হলে সেরে ফেলতে পারেন বিয়েটা। সম্প্রতি তিশা অভিনীত একটি ওয়েব সিরিজ বেশ আলোচনায় আসে।

ফলে ছোট পর্দা এবং অনলাইনে বাড়তি ব্যস্ততা যুক্ত হয় তাঁর। তবে সংখ্যা বাড়ানোর চেয়ে কাজের মানকেই তিনি গুরুত্ব দিচ্ছেন। ব্যস্ততার ফাঁকে সন্তানদের নিয়মিত সময় দেন এই অভিনেত্রী।

সবার আগে তিনি সন্তানদের মানুষের মতো মানুষ করতে চান। সম্প্রতি তিশা শেষ করেছেন ‘ট্রাভেলিং টু হোম’ নাটকের শুটিং। নাটকটিতে আরও অভিনয় করেছেন সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, হিমি প্রমুখ। এখন তাঁর হাতে রয়েছে ১০টির মতো নাটকের কাজ। নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘লাল খাম বনাম নীল খাম’ নাটক দিয়ে অভিনয়জীবনের শুরু এই তারকার। নাটকের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র আর গানের ভিডিওতে অভিনয় করেও অল্প সময়েই নির্মাতাদের পছন্দের তালিকায় জায়গা করেন নেন তিনি।সূত্র: প্রথম আলো।

দৈনিক বরিশাল ২৪

টাকাওয়ালা না, খুব সাধারণ একটি ছেলেকে বিয়ে করবেন অভিনেত্রী তিশা

শুক্রবার, নভেম্বর ২০, ২০২০ ১:৪৮ পূর্বাহ্ণ | আপডেটঃ নভেম্বর ২০, ২০২০ ১:৪৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা