ড্রেনে নেমে উন্নয়ন কাজের মান পরীক্ষা করলেন মেয়র আতিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ একের পর এক উন্নয়ন মুলক কাজ করে আলোচনায় থাকা ঢাকার উত্তর সিটির মেয়র মোঃ আতিকুল ইসলাম এবার কাজের মান পরীক্ষা করতে নিজেই ড্রেনে নেমে গেলেন। গতকাল মঙ্গলবার দুপুরে উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে এসে মেয়র আতিকুল ইসলাম এর ড্রেনে নামার বেশ কয়েকটি স্থির চিত্র ফেসবুক পেজে পোস্ট করা হয়। এতে লেখা হয়
জনগণের পয়সায় শহরোন্নয়নের কাজ হয়। জনগণ যাতে এর সর্বোচ্চ সুফলভোগী হয় এটা নিশ্চিত করা জনপ্রতিনিধির কাজ।
মাননীয় মেয়র মোঃ আতিকুল ইসলাম সেটা নিশ্চিত করতে নিজেই ড্রেনে নেমে কাজের মান পরীক্ষা করে দেখছেন।তথ্যঃ ফেসবুক থেকে নেয়া হয়েছে।












