তালতলী উপজেলায় চলছে বোরো ধান রোপণের মহা উৎসব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তালতলী উপজেলায় চলছে বোরো ধান রোপণের মহা উৎসব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২১, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

তালতলী উপজেলায় চলছে বোরো ধান রোপণের মহা উৎসব

৯৯

হাফিজুর রহমান, তালতলী ( বরগুনা)  প্রতিনিধি: তালতলী উপজেলায় চলছে -বোরো ধান রোপণের মহা উৎসব । সকাল থেকে পড়ন্ত বিকাল পর্যন্ত কৃষকরা ব্যস্ত সময় পার করছেন মাঠে মাঠে।  দেখাগেছে, তালতলীর সওদাগর পাড়া সহ  সকল এলাকায় বোরো ধান রোপণের কাজ কোমর বেঁধেই করছেন কৃষকরা। তবে, শ্রমিক সংকট না থাকায় অনেকটাই স্বস্তিতে আছেন কৃষক ও গৃহস্থরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উপজেলা ব্যাপী হাইব্রিডসহ প্রায় (১৫০০ হেক্টর)জমিতে ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য উপজেলার চেয়ে শীত ও কুয়াশায় বীজতলার তেমন কোনো ক্ষতি হয়নি। কৃষকরা নিজেদের চাহিদা পূরণ করে আশেপাশের অঞ্চলে বোরো ধানের চারা সরবরাহ করতে পারবেন বলে জানাগেছে। চলতি মাসের মধ্যেই তালতলীর সকল  এলাকায় ধান রোপণ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তালতলীর বড়বগী  ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামের শাহাদাত হোসেন মাতুব্বর (৪০)  বলেন আমাদের জমি লবণাক্ত তাই আমাদের বোর ধানের প্রতি  আস্থা ছিল না কৃষি অফিসের সহায়তায় বিএডিসির সেচ প্রকল্প পেয়ে আমাদের জমিতে মিষ্টি পানি আনার ব্যবস্থা করেছে বিদায় আমাদের কোন জমি খালি পড়ে নেই এই প্রথম আমাদের এলাকায় বোরো ধানের আবাদ হচ্ছে আশা করছি ভালো ফলন হব।

মালিপাড়া গ্রামের হানিফ পিয়াদা  (৫৫), পাজরাভাঙ্গা গ্রামের জাহিদ হোসেন (৪০),  সোনাকাটা ইউনিয়নের বতি পাড়া গ্রামের আফজাল হোসেন (৫৫) শিকারীপাড়ার ছালেক মিয়া (৪৫)বলেন, আমাদের জমিতে আগেভাগেই আমরা -বোরো ধান রোপন করেছি। মাঠে আরো অনেকের জমিতে এখনো ধান রোপন কার্যক্রম চলছে। কোনো সমস্যা ছাড়াই এবছর বোরো আবাদ শুরু করেছি। শেষও হবে ভালোই ভালোই আশা করি।

বড়বগী ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা সজীব তালুকদার   বলেন, ধানই এই অঞ্চলের প্রধান ফসল। তাই আমরা সব সময় কৃষকের পাশে থেকে কৃষকদের জমি প্রস্তুতি থেকে শুরু করে আগাম পরামর্শ দিয়ে আসছি। আশা করছি চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেসি -বোরো ধান চাষ হবে।

এ ছাড়াও আমরা কৃষকদের অধিক ফলনশীল ধান চাষের প্রতি উদ্ধুদ্ধ করে আসছি। তাই এবার কৃষকরা আগের চেয়ে বেশি পরিমাণ জমিতে অধিক ফলনশীল জাতের বোরো ধান করছেন।

আশা করা হচ্ছে চলতি মাসের মধ্যেই তালতলী পুরো মাঠেই ধান রোপণের কাজ শেষ হয়ে যাবে।কৃষি অফিস থেকে ১ হাজার জনকে  ২কেজি করে হাইব্রিড জাতের ধান ও পূর্নবাসনে ৩ শত জনকে ১কেজি করে । তাতে উপজেলা কৃষি অফিসের সহায়তায় ৬ শত হেক্টর জমিতে বোর চাষ হবে।

দৈনিক বরিশাল ২৪

তালতলী উপজেলায় চলছে বোরো ধান রোপণের মহা উৎসব

বৃহস্পতিবার, জানুয়ারি ২১, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ