‘তাস পেটানো’র বিশ্বকাপে বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘তাস পেটানো’র বিশ্বকাপে বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১২, ২০১৯ ২:৫৬ অপরাহ্ণ
A- A A+ Print

‘তাস পেটানো’র বিশ্বকাপে বাংলাদেশ

৪৭

অনলাইন নিউজ: ব্যাংক কর্মকর্তা জিয়াউল হকের ক্রিকেটার, ফুটবলারদের মতো পরিচিতি নেই। কিন্তু বিশ্বকাপে খেলবেন বলেই কিনা চোখ-মুখে খেলে যাচ্ছিল একটা ঝিলিক। আগামী ১৪-২৮ সেপ্টেম্বর চীনে হবে ব্রিজ বিশ্বকাপ। সেই দলের ছয় খেলোয়াড়ের একজন জিয়াউল।

খেলাটা ব্রিজ বলে বাংলাদেশ দলের সাফল্য অনেকটাই আড়ালে পড়ে থাকে। অথচ ব্রিজের ৪৫ বছরের ইতিহাসে টানা দুবার ‘বিশ্বকাপে’ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ‘ওয়ার্ল্ড ব্রিজ টিম চ্যাম্পিয়নশিপ’ আন্তর্জাতিক পর্যায়ে ব্রিজের সর্বোচ্চ আসর। ব্রিজের বিশ্বকাপ তো একে বলাই যায়। ২০১৭ সালে বাছাইপর্বে রানার্সআপ হয়ে ফ্রান্সে অনুষ্ঠিত আসরে প্রথম খেলার সুযোগ পায় বাংলাদেশ ব্রিজ দল। এবার গত জুনে জর্ডানে অনুষ্ঠিত বাছাইপর্বে বাংলাদেশ হয় চ্যাম্পিয়ন।

দুই বছর পরপর হয় ব্রিজের বিশ্বকাপ। খেলে বিশ্বের ২৪টি দেশ। বাছাইপর্বে বাংলাদেশ খেলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলে। এই অঞ্চলের ৯টি দেশের মধ্যে সেরা দুই দেশ সুযোগ পায় বিশ্বকাপে। বাংলাদেশ এবার ফাইনালে হারায় ভারতকে। সেই আত্মবিশ্বাস নিয়েই চীনে ব্রিজের বিশ্বকাপ খেলতে যাবেন খেলোয়াড়েরা।

সারা দেশে খেলাটার তেমন প্রচলন নেই। মাওলানা ভাসানী স্টেডিয়ামের ছোট্ট কক্ষে ফেডারেশন কার্যালয়। মাঠে হয়তো দৌড়াতে হয় না, কিন্তু অনুশীলনটা দাবার মতোই নীরব পরিবেশে করতে হয়। ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান আক্ষেপ করে বলছিলেন, ‘বাংলাদেশ এ নিয়ে দুইবার বিশ্বকাপে খেলছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে অনুশীলনের বিকল্প নেই। কিন্তু আমাদের খেলোয়াড়েরা অনুশীলন করতে পারছে না। বসার জায়গা নেই তাদের।’

জায়গার অভাবে অনলাইন অনুশীলনই ভরসা। ব্রিজবেইজ ডটকম ওয়েবসাইটে প্রতিদিন ঘণ্টা তিনেক অনুশীলন করছেন বাংলাদেশের ছয় খেলোয়াড় এইচ এম কামরুজ্জামান, রাশেদুল আহসান, জিয়াউল হক, মশিউর রহমান, মনিরুল ইসলাম ও আসিফুর রহমান। এর মধ্যে চারজন ব্যাংক কর্মকর্তা। আর দুজন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ইস্পাহানি গ্রুপে কর্মরত।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে হারিয়ে সবাইকে চমকে দিলেও গত বিশ্বকাপে ২২ দলের মধ্যে বাংলাদেশ হয়েছিল ২২তম। তবে এবারের আসরে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস জিয়াউল হকের, ‘আমরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছি। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। গত আসরে অভিজ্ঞতার অভাবে ফলটা সুখকর ছিল না। কিন্তু এবার আশা করি ষোলো দলের মধ্যে থাকতে পারব।’ টুর্নামেন্টে বাংলাদেশ ব্রিজ দলকে পৃষ্ঠপোষকতা করবে চ্যানেল আই।

দৈনিক বরিশাল ২৪

‘তাস পেটানো’র বিশ্বকাপে বাংলাদেশ

সোমবার, আগস্ট ১২, ২০১৯ ২:৫৬ অপরাহ্ণ | আপডেটঃ আগস্ট ১২, ২০১৯ ২:৫৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা