তিনতলা কৃষিতে আগ্রহ বাড়ছে কৃষকদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তিনতলা কৃষিতে আগ্রহ বাড়ছে কৃষকদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১২, ২০১৯ ৪:১৬ অপরাহ্ণ
A- A A+ Print

তিনতলা কৃষিতে আগ্রহ বাড়ছে কৃষকদের

৬৩

অনলাইন নিউজ:খুলনার ডুমুরিয়া উপজেলার চাঁদগড় গ্রামের বাসিন্দা রফিক শেখ। ৫৮ বছর বয়সী এ কৃষক চাষাবাদ করেন ছয় বিঘা ঘেরে (চারপাশ উঁচু করা জমি)। ঘেরের পানিতে চাষ করেন গলদা চিংড়িসহ নানা ধরনের কার্প জাতীয় মাছ। রয়েছে ধানও। আর ঘেরের পাড়ে গ্রীষ্মকালীন শিম, টমেটোসহ হরেক রকম সবজিও চাষ করছেন। স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা এ পদ্ধতির নাম দিয়েছেন তিনতলা কৃষি। রফিক শেখের মতো খুলনা অঞ্চলের অনেক কৃষকেরই এখন পছন্দ এই চাষাবাদ পদ্ধতি।

জানা গেছে, খুলনা জেলায় মোট ৬৬ হাজার ৫৫৬টি ঘের রয়েছে। ঘেরে মোট জমি ৫৫ হাজার ৩৭৫ হেক্টর। তবে ঘেরের সামান্য পরিমাণ জমি অর্থাৎ পাড়ের অংশটুকু ব্যবহার হচ্ছে সবজি আবাদে। যা আগে পতিত থাকত। এখন পাড়ের জমি আর পতিত নেই।

এলাকার কৃষক ও মাছ চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউ ঘের চুক্তি নিয়ে কেউ আবার নিজের জমিতেই চাষাবাদ করে থাকে। জানা গেছে, মাছের ঘেরের পাড়ে সবজি চাষ করে ধান ও মাছের পাশাপাশি একটা বাড়তি ফসল পাওয়া যায়। এতে পারিবারিক চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়।

ঘেরের পাড়ের মাটি বেশ উর্বর। মাছের ঘেরের পাড় একটু উঁচু হয়। তাই বৃষ্টির পানি দ্রুত সরে যায়। এ কারণে   বর্ষাকালে ঘেরের পাড়ে খুব সহজে সবজি চাষ করা যায়। ঘেরের পাড়ে আগাম শীতকালীন টমেটো, শিম, লাউ, করলা চাষও শুরু করেছেন অনেকে। কৃষক সানু মিয়া জানান, ‘এক সময় অলস সময় কাটালেও এখন ঘেরের পাড়ে সবজি গাছের নিয়মিত যত্ন নিই।

এতে খরচ কম, লাভ বেশি। আর ঘেরে তো মাছ চাষ হচ্ছেই, বাড়তি জমি নিতে হয় না। আবার ঘেরের পাড়ে উৎপাদিত সবজি সহজে বিক্রিও করতে পারি।’ সরেজমিন খুলনার ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলায় গিয়ে দেখা গেছে, নিচে মাছ, মাছের সঙ্গে ধান তার ওপরে মাচা তৈরি করে শসা, করলা, লাউ চাষ হচ্ছে। আবার পাড়ের আইল ধরে লাগানো হয়েছে আগাম শিম।

বটিয়াঘাটা কৃষি কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন জানান, উপজেলায় এবার ঘের এলাকার মোট ১৪০০ হেক্টর জমিতে বিভিন্ন সবজি আবাদ হচ্ছে। এর মধ্যে শসা ২৪০ হেক্টর, করলা ২৫০ হেক্টর, শিম ৩৫০ হেক্টর, মিষ্টিকুমড়া ১৫০ হেক্টর, বরবটি ২২০ হেক্টর জমিতে আবাদ হচ্ছে।

কৃষকদের কাছ থেকে জানা গেছে, তিনতলা কৃষি পদ্ধতিতে চাষাবাদ করতে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট মাটি ও সার ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করছেন তারা। আর এ পদ্ধতি ব্যবহার করে উচ্চ মূল্যের ফসল আবাদ করছেন। একই জায়গায় একটির ওপর আরেকটি ফসল উৎপাদন করছে।

একই জায়গায় একাধিক ফসল। দিন দিন এটিও বেশ আগ্রহ তৈরি করেছে কৃষকদের মধ্যে। মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের পরিচালক বিধান কুমার ভা ার বলেন, তিনতলা কৃষি কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। একই জায়গায় একাধিক ফসল মানে অধিক লাভ।

এ পদ্ধতিটি আগামীতে আমরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাধ্যমে আরও বেশি কৃষকের কাছে নিয়ে যেতে চাই। খুলনা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক পংকজ কান্তি মজুমদার বলেন, আমাদের এ অঞ্চলে ঘেরে জমিগুলোতে দিন দিন উৎপাদনে আগ্রহ বেড়েছে কৃষকদের। এখন পাড়ের অল্প জমি থেকেই লাখ টাকার ফসল উঠছে।

দৈনিক বরিশাল ২৪

তিনতলা কৃষিতে আগ্রহ বাড়ছে কৃষকদের

শনিবার, অক্টোবর ১২, ২০১৯ ৪:১৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত