দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২২ ১:১৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

৯৮

অনলাইন নিউজঃ দীর্ঘ প্রতীক্ষার পর সাউথ আফ্রিকার মাটিতে প্রথম জয়টি এসেছিল সিরিজের প্রথম ম্যাচে। নতুন ইতিহাস রচনার পর বাংলাদেশের আরও বড় অর্জনের সাক্ষী হল সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক। তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটের জয়ে সিরিজ ২-১এ নিজেদের করে নিয়েছে টিম টাইগার্স।

বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত হল তামিম ইকবালের দলের। সিরিজটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রোটিয়াদের মাটিতে তিন সংস্করণে প্রথম জয়টি এই সিরিজেই। স্বাভাবিকভাবেই স্বাগতিকদের মাটিতে সিরিজও জয়ও এবারই প্রথম।

শেষ ম্যাচে ১৫৫ রানের সহজ লক্ষ্য বাংলাদেশ টপকে যায় মাত্র ২৬.৩ ওভারে, একটি উইকেট হারিয়ে। তামিম ইকবাল ৮২ বলে ১৪ চারে ৮৭ রানে অপরাজিত থাকেন। ২০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ১০ উইকেটে জয়ের ইতিহাসই লিখতে চলেছে বাংলাদেশ। জয়ের খুব কাছে গিয়ে বিচ্ছিন্ন হয় জুটি। দলীয় ১২৭ রানে ফিরে যান লিটন। কেশভ মহারাজের বলে বাভুমার হাতে ক্যাচ দেন। ৫৭ বলে ৮টি চারে করেন ৪৮ রান।

ব্যাটিংয়ে সাউথ আফ্রিকার শুরুটা দেখে মনে হয়নি বাংলাদেশের সামনে এত ভালো কিছু অপেক্ষা করছে। ৬.৫ ওভারে ৪৬ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকদের টাইগাররা অলআউট করে দেয় ১৫৪ রানে। লক্ষ্যটা নাগালে রেখে বাংলাদেশ জাগায় সিরিজ জয়ের আশা।

তৃতীয় ওয়ানডে জয়ে বিরাট অবদান রাখেন তাসকিন আহমেদ। দেশের বাইরে প্রথমবার ৫ উইকেট দখল করেন গতি তারকা।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করে সাউথ আফ্রিকা দেড়শ পেরিয়ে গুটিয়ে যায় ১৩ ওভার আগেই। বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বনিম্ন সংগ্রহ প্রোটিয়াদের। আগের সর্বনিম্ন ছিল ১৬২।

সেটি ছিল বাংলাদেশের মাটিতে। নিজেদের মাটিতে আগের ১১ ওয়ানডেতে প্রোটিয়াদের সর্বনিম্ন সংগ্রহ ছিল ২৭৬। তার ধারে কাছেও যেতে পারেনি সিরিজের শেষ ম্যাচে।

৯ ওভারে ৩৫ রানে তাসকিন নেন ৫ উইকেট। সাউথ আফ্রিকার যখন ৮ উইকেট তখনই তাসকিন পাঁচ শিকারের মাইলফলকে নাম লেখান অসাধারণ বোলিংয়ে। সাকিব আল হাসান দুটি, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট।সূত্রঃপ্রতিঘন্টা

দৈনিক বরিশাল ২৪

দক্ষিণ আফ্রিকার মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ১:১৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড