দূর্যোগকালীন সময়ে বোয়ালখালীতে অনিয়ম সহ্য করা হবেনা: মোজাম্মেল হক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দূর্যোগকালীন সময়ে বোয়ালখালীতে অনিয়ম সহ্য করা হবেনা: মোজাম্মেল হক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৮, ২০২০ ৭:৫১ অপরাহ্ণ
A- A A+ Print

দূর্যোগকালীন সময়ে বোয়ালখালীতে অনিয়ম সহ্য করা হবেনা: মোজাম্মেল হক

৭৪

সোহেল আহমেদ, চট্টগ্রামঃ চলমানমান করোনা । ভাইরাসের কবলে মানুষ এখন গৃহবন্দী। প্রয়োজনের তাগিদে মানুষ বাজারে আসছে। এখন রমজান মাস চলছে। অতএব সবাইকে পরস্পরের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। ব্যাবসায়ীরা নায্য মূল্যে কেতাদের সাথে বেচা-কেনা করবেন।  নির্ধারিত মূল্যের চেয়ে কোনভাবেই উচ্চমূ্ল্য নেয়া যাবেনা। বোয়ালখালীতে এরকম কোন অভিযোগ পেলে তা সহ করা হবেনা বলে করা হুশিয়ারী দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাজারগুলোতে অভিযান চালিয়ে ব্যবসায়ীরা নিত্যপণ্যের ‘অতি উচ্চমূল্য’ নেওয়ার প্রমাণ পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও ‘অতি উচ্চমূল্যে’ পণ্য বিক্রি করায় ৮ ব্যবসায়ীকে ৮৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও ‘অতি উচ্চমূল্যে’ পণ্য বিক্রি করায় উপজেলা সদরের রেল লাইনের পাশে আকবর স্টোরের আলী আকবরকে ৫০ হাজার টাকা, মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ও বিক্রয়ের সাথে মিল না থাকায় জে আই স্টোরের মো. আনোয়ারকে ৫ হাজার টাকা, ক্রয় মূল্যের চেয়ে প্রায় ৫০% বেশি দামে খেজুর বিক্রয় ও মূল্য তালিকা না থাকায় উপজেলা পরিষদের সামনের মো.শহীদুল আলমকে ১০ হাজার টাকা, হালনাগাদ মূল্য তালিকা না থাকায় গোমদণ্ডী ফুলতল বাজারের সিরাজুল হককে ৫ হাজার টাকা, একই বাজারে ১৫০ টাকায় আাদা ক্রয় করে ২৭০ টাকা দরে বিক্রয় করায় আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা, মূল্য তালিকার সাথে ক্রেতাদের ক্রয় রশিদের ভিন্নতা থাকায় শাকপুরা বাজারের শেখ আহাম্মদকে ২ হাজার, বাবুল মাহাজনকে ৩ হাজার টাকা ও মহরম আলীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন মহোদয়ের নির্দেশে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং করা হয়।

এসময় প্রতিটি বাজার কমিটিকে পবিত্র মাহে রমজান ও দেশে চলমান করোনা দূর্যোগকালীন সময়ে পণ্য ক্রয় মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বিক্রয় ও সার্বক্ষণিক মূল্য তালিকা প্রদর্শন করার জন্য বলা হয়েছে। এ অভিযানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট নাকভির নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়নের সেনা সদস্যরা ও বোয়ালখালী থানার পুলিশ। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট মো.মোজাম্মেল হক চৌধুরী।

দৈনিক বরিশাল ২৪

দূর্যোগকালীন সময়ে বোয়ালখালীতে অনিয়ম সহ্য করা হবেনা: মোজাম্মেল হক

মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০ ৭:৫১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন   সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার উপযুক্ত কারণ দেখাতে না পারলে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে : ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী   এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু হতে পারে ২ ডিসেম্বর   বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য পদ পেলেন ১১ সাংবাদিক   হালিশহর মডেল স্কুলের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি জাকের হোসেন সম্পাদক আশ্রাফ আলী   বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীরা পাবে নতুন বই: শিক্ষামন্ত্রী   বরিশালে যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসুচি অনুষ্ঠিত   বরিশালে বাসচাপায় কাতার প্রবাসী নিহত   বর্ণিল আয়োজনে চাঁদপাশা হাইস্কুল ও কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত   ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু   ‘এই জার্সিটাই ছিল আমার জীবন, এত ভালোবাসার জন্য ধন্যবাদ’   কিশোর অপরাধ প্রতিরোধে রাজনীতিবীদদের ইতিবাচক ভুমিকা জরুরী   বরিশালে শ্রমিকদল নেতা রাজ্জাক সরদার আর নেই, শোকে স্তব্ধ ২নং কাশিপুর   রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্